দেশের খবর
কৃষ্ণসাগরে যুদ্ধের আগুন! ইউক্রেন বন্দরে আটকে ১৩ ভারতীয় নাবিক
ডিজিটাল ডেস্কঃ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine War) আবহে কৃষ্ণসাগর (Black Sea) অঞ্চলে ফের উদ্বেগের কারণ হয়ে উঠেছে ভারতীয় নাবিকদের (Indian Sailors) নিরাপত্তা। ইউক্রেনের চর্নোমর্স্ক (Chornomorsk) বন্দরে আটকে থাকা তানজানিয়ার পতাকাবাহী (Tanzanian-flagged) পণ্যবাহী জাহাজ এমভি আমির-১ (MV Amir-1)-এ রয়েছেন মোট ১৫ জন নাবিক, যার মধ্যে ১৩ জনই ভারতীয়। তবে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (DGMA) জানিয়েছে, বর্তমানে জাহাজের সব নাবিকই নিরাপদে (Safe) রয়েছেন এবং পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
Urgent Appeal | M.V. AMIR1
M.V. AMIR1, currently at Ukrainian port Chornomorsk with 15 crew on board, including 13 Indian seafarers, is trapped in a terrible and life-threatening situation.
Repeated drone and missile attacks are being attempted in the immediate vicinity of the… pic.twitter.com/tIIwuC9Mdk— FSUI (@FSUIINDIA) July 28, 2026
অন্যদিকে, ফরওয়ার্ড সিম্যান ইউনিয়ন অব ইন্ডিয়া (FSUI) দাবি করেছে, বন্দরের আশপাশে একের পর এক ড্রোন (Drone) ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (Ballistic Missile) হামলার কারণে নাবিকরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে ভারত সরকার, জাহাজের মালিক এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ করে নাবিকদের নিরাপদে দেশে ফেরানোর (Repatriation) আবেদন জানানো হয়েছে।
জাহাজে থাকা নাবিকদের পাঠানো বার্তায় জানানো হয়েছে, সম্প্রতি বন্দরের একটি গুদামে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যা জাহাজের খুব কাছাকাছি ছিল। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপাতত জাহাজের কাঠামোর (Structure) কোনও ক্ষতি হয়েছে কি না, তা নিরাপত্তাজনিত কারণে পুরোপুরি পরীক্ষা করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত মূল্যায়ন (Assessment) করা হবে।
ডিজিএমএ জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার (Top Priority)। যদিও জাহাজটি এখনও ইউক্রেনের বন্দরে আটকে রয়েছে, তবুও বর্তমান তথ্য অনুযায়ী সকল নাবিক নিরাপদে রয়েছেন।
উল্লেখ্য, কৃষ্ণসাগরে সাম্প্রতিক হামলায় একাধিক ভারতীয় নাবিকের মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। সেই প্রেক্ষাপটে এমভি আমির-১-এ থাকা ১৩ ভারতীয় নাবিককে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে আনার দাবি জোরালো হয়েছে।
