দিশা পাটানির জায়গা কি এবার শুভশ্রীর? মৌনীর এক ফোনে সব ফেলে মুম্বই ছুটলেন শুভশ্রী
Connect with us

বিনোদন

দিশা পাটানির জায়গা কি এবার শুভশ্রীর? মৌনীর এক ফোনে সব ফেলে মুম্বই ছুটলেন শুভশ্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দুই অভিনেত্রীর মধ্যে বন্ধুত্ব টেকে না—বলিউড (Bollywood) ও টলিউড (Tollywood) ঘিরে এমন ধারণাকে কার্যত ভুল প্রমাণ করলেন মৌনী রায় (Mouni Roy) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ব্যক্তিগত কঠিন সময়ের মধ্যে বন্ধুর এক ফোন পেয়ে সংসার ও সন্তানকে রেখে মুম্বই (Mumbai) ছুটে গিয়েছেন শুভশ্রী। সেই কথা নিজেই সামাজিক মাধ্যমে (Social Media) জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মৌনী।

সম্প্রতি পাপারাজ্জিদের (Paparazzi) আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন মৌনী রায়। একটি রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় তাঁর ছবি তোলাকে কেন্দ্র করে বিরক্তি প্রকাশ করেন অভিনেত্রী। পরে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, কাউকে ছবি তোলার জন্য তিনি ডাকেননি এবং অযথা ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ না করার অনুরোধ জানান। সেই ঘটনার পর থেকেই তাঁকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়।

এরই মধ্যে শুভশ্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে মৌনী লেখেন, “আমি শুধু ওকে আসতে বলেছিলাম। দশ মিনিটের মধ্যে টিকিট (Ticket) কেটে নিজের বাড়ি, সংসার আর সন্তানকে রেখে আমার কাছে চলে এসেছে। আমি ওর কাছে কৃতজ্ঞ।” একই পোস্টে তিনি নিজের হাতে থাকা সূচের (Injection) দাগ নিয়ে ছড়ানো জল্পনারও জবাব দেন। তাঁর দাবি, ওই দাগ চিকিৎসার জন্য দেওয়া ইনজেকশনের, এর সঙ্গে অন্য কোনও বিষয়ের সম্পর্ক নেই।

বন্ধুর এই আবেগঘন পোস্টের জবাবে শুভশ্রীও লিখেছেন, “তোমাকে খুব ভালোবাসি।” দুই অভিনেত্রীর এই আন্তরিক বন্ধুত্ব এখন নেটিজেনদের (Netizens) প্রশংসা কুড়িয়েছে।

Advertisement
ads ads

উল্লেখ্য, জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)-এর বিচারকের আসনে একসঙ্গে কাজ করার সময় থেকেই মৌনী ও শুভশ্রীর বন্ধুত্বের শুরু। এরপর কলকাতায় এলে মৌনী যেমন রাজ-শুভশ্রীর সঙ্গে সময় কাটিয়েছেন, তেমনই এবার বন্ধুর প্রয়োজনের মুহূর্তে শুভশ্রীও ছুটে গিয়েছেন মুম্বইয়ে।

তবে মৌনীকে ঘিরে ব্যক্তিগত জীবন নিয়েও সামাজিক মাধ্যমে নানা জল্পনা অব্যাহত রয়েছে। তাঁর বিবাহবিচ্ছেদ (Divorce) এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়ালেও, এ বিষয়ে অভিনেত্রী প্রকাশ্যে আর কোনও মন্তব্য করেননি। বরং বন্ধুত্বের এই মুহূর্তই এখন অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দু।

Continue Reading
Advertisement ads