আজ থেকেই কার্যকর ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তি! ৯৯% ভারতীয় পণ্য এবার শুল্কমুক্ত
Connect with us

দেশের খবর

আজ থেকেই কার্যকর ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তি! ৯৯% ভারতীয় পণ্য এবার শুল্কমুক্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ, ১৫ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হল ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement-FTA)। এই ঐতিহাসিক চুক্তির ফলে দুই দেশের বাণিজ্যিক (Trade) সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভারতের ৯৯ শতাংশ পণ্য ব্রিটিশ বাজারে (Market) শুল্কমুক্ত (Duty Free) প্রবেশের সুযোগ পাবে। অন্যদিকে ভারতে ব্রিটেনের একাধিক আমদানিকৃত (Imported) পণ্যের দামও ধাপে ধাপে কমবে।

তিন বছর ধরে ১৪ দফা আলোচনার পর দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি কার্যকর হওয়ার আগে ভারতে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত লিন্ডি ক্যামেরন এক্স (X)-এ একে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় বলে উল্লেখ করেন।

নতুন চুক্তি অনুযায়ী, ব্রিটিশ পণ্যের উপর ভারতে গড় আমদানি শুল্ক (Import Duty) ১৫ শতাংশ থেকে কমে প্রায় ৩ শতাংশে নেমে আসবে। স্কচ হুইস্কি (Scotch Whisky) ও জিনের (Gin) উপর ১৫০ শতাংশ শুল্ক প্রথমে ৭৫ শতাংশে এবং আগামী ১০ বছরে ৪০ শতাংশে নামানো হবে। ফলে স্কচ হুইস্কি, বিলাসবহুল গাড়ি (Luxury Cars), প্রসাধনী (Cosmetics), চিকিৎসা সরঞ্জাম (Medical Equipment), চকোলেট, বিস্কুট, পোশাক, জুতো, আসবাব এবং নরম পানীয়ের দাম কমতে পারে। একইভাবে জাগুয়ার, ল্যান্ড রোভার, রোলস-রয়েস, অ্যাস্টন মার্টিনের মতো ব্রিটিশ গাড়ির আমদানি শুল্কও ধাপে ধাপে কমবে।

অন্যদিকে, ভারতীয় বস্ত্র, চামড়াজাত পণ্য, জুতো, রত্ন ও গয়না, সামুদ্রিক খাদ্য, প্রকৌশল (Engineering) পণ্য এবং রাসায়নিক শিল্পের পণ্য ব্রিটেনে প্রায় সম্পূর্ণ শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাবে। এর ফলে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME), কৃষক, রপ্তানিকারক এবং স্টার্টআপ (Startup)-গুলির জন্য নতুন বাজার তৈরি হবে।

Advertisement
ads ads

তবে ভারতীয় কৃষক ও দুগ্ধশিল্পের স্বার্থে দুধ, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, আপেল, ডিম, মুরগির ও শূকরের মাংসের মতো সংবেদনশীল কৃষিপণ্য এই চুক্তির বাইরে রাখা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই চুক্তির ফলে ২০৩০ সালের মধ্যে ভারত ও ব্রিটেনের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১২০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাতে পারে। পাশাপাশি বিনিয়োগ (Investment), কর্মসংস্থান (Employment) এবং রপ্তানিতেও নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

Continue Reading
Advertisement ads