‘আমাকে ইউজ করেছেন’, মমতাকে নজিরবিহীন তোপ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের
Connect with us

রাজনীতি

‘আমাকে ইউজ করেছেন’, মমতাকে নজিরবিহীন তোপ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের

হুগলি জেতার জন্য সেলিব্রিটি রচনার ইমেজকে ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দলনেত্রীকে সরাসরি বেনজির আক্রমণ করে নিজের ক্যারিশ্মার কথা মনে করালেন ‘দিদি নং ১’।

Dipa Chakraborty

Published

on

রচনা বন্দ্যোপাধ্যায়ের

ক্ষমতার রাশ কিছুটা আলগা হতেই শাসকদল তৃণমূল কংগ্রেসে (TMC) শুরু হয়েছে চরম অন্তর্দ্বন্দ্ব। এতদিন ধরে ‘বিদ্রোহী’ শিবিরের নেতারা নাম না করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেও, এবার জল গড়াল অনেক দূর। সরাসরি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই নজিরবিহীন ক্ষোভ উগরে দিলেন হুগলির তারকা সাংসদ (MP) রচনা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে (Interview) তীব্র ক্ষোভ প্রকাশ করেন ‘দিদি নং ১’। মমতা বন্দ্যোপাধ্যায়ের তারকা-প্রীতি নিয়ে সোজা ভাষায় চাঁচাছোলা আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘‘দলের মুখ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হুগলি কেন্দ্রটি জেতার জন্য আপনার একজন সেলিব্রিটি (Celebrity) দরকার ছিল। নাহলে কেন রচনা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেওয়া হলো? কেন সাধারণ কাউকে তুলে এনে হুগলিতে দাঁড় করানো হলো না?”

দলনেত্রীকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে রচনা আরও যোগ করেন, “আমি রচনা বন্দ্যোপাধ্যায় ছিলাম বলেই আজ হুগলি আসনটি তৃণমূলের ঝুলিতে এসেছে। আপনি কি আমাকে শুধু ব্যবহার (Use) করেননি?”

রাজনৈতিক মহলের মতে, রচনা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্ট ভাষায় দাবি করেছেন যে, দলের হাওয়া নয় বরং নিজের ব্যক্তিগত ক্যারিশ্মা (Charisma) ও জনপ্রিয়তার জোরেই তিনি হুগলির সাংসদ নির্বাচিত হয়েছেন। দলে তাঁর অবস্থান নিয়ে নানাবিধ জল্পনা তৈরি হলেও, রচনা সাফ জানিয়ে দিয়েছেন যে তিনি কোনও অবস্থাতেই সাংসদ পদ ছাড়বেন না। লোকসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে যে ফাটল ধরেছে, রচনার এই বিস্ফোরক মন্তব্য (Explosive Comment) তা আরও একবার প্রকাশ্যে এনে দিল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads