ধ্বংসস্তূপের মাঝেও অটুট ভালোবাসা! ‘দেশু ৭’-এর প্রথম পোস্টারে চমকে দিলেন দেব-শুভশ্রী
Connect with us

বিনোদন

ধ্বংসস্তূপের মাঝেও অটুট ভালোবাসা! ‘দেশু ৭’-এর প্রথম পোস্টারে চমকে দিলেন দেব-শুভশ্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর সেই প্রত্যাবর্তনের উত্তেজনা আরও বাড়িয়ে মঙ্গলবার প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি ‘দেশু ৭’ (Desu 7)-এর প্রথম পোস্টার (First Look Poster)।

প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত (War-Torn) এক পরিবেশ। চারদিকে আগুন, ধোঁয়া ও ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে রয়েছেন দেব ও শুভশ্রী। দেবের কাঁধে বন্দুক (Gun), শরীরে রক্তের দাগ এবং চোখেমুখে লড়াইয়ের ছাপ স্পষ্ট। অন্যদিকে শুভশ্রীর সাদা পোশাকও রক্তাক্ত। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও দু’জনকে একে অপরকে আগলে রাখতে দেখা গিয়েছে, যা ছবির মূল আবেগকে স্পষ্টভাবে তুলে ধরেছে।

পোস্টার শেয়ার করে দেব ও শুভশ্রী লিখেছেন, “ভালোবাসা সহজে হয় না… আর একবার হলে, তাকে ছাড়া থাকা যায় না।” এই একটি বাক্যই ছবির প্রেম, বিচ্ছেদ, অভিমান এবং পুনর্মিলনের আবেগের ইঙ্গিত বহন করছে।

 

Advertisement
ads ads

নির্মাতারা এখনও ছবির আসল নাম প্রকাশ না করলেও আপাতত ‘দেশু ৭’ নামেই প্রচার চলছে। জানা গিয়েছে, ছবিতে থাকবে রোম্যান্স (Romance), অ্যাকশন (Action), থ্রিলার (Thriller) ও রিভেঞ্জ (Revenge)-এর অনন্য মিশেল।

বিশেষ তাৎপর্য হল, এই ছবির মাধ্যমে প্রথমবার পরিচালকের ভূমিকায় দেখা যাবে দেবকে। ইতিমধ্যেই ছবির ফার্স্ট লুক দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

সব ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর, দুর্গাপুজোর আবহে মুক্তি পাবে ছবিটি। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটির এই প্রত্যাবর্তন যে পুজোর বড় আকর্ষণ হতে চলেছে, তা বলাই বাহুল্য।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads