ফের নিশানায় আরএসএস প্রধান! চলন্ত ট্রেনে মোহন ভাগবতকে লক্ষ্য করে হামলা
Connect with us

দুর্ঘটনা

ফের নিশানায় আরএসএস প্রধান! চলন্ত ট্রেনে মোহন ভাগবতকে লক্ষ্য করে হামলা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশে (Uttar Pradesh) চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় ফের একবার বড়সড় নিরাপত্তার (Security) মুখে পড়লেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবত। বৃহস্পতিবার রাতে কানপুর থেকে দিল্লিগামী স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের (Swarna Shatabdi Express) ই-১ (E-1) কোচে এই হামলার (Attack) ঘটনাটি ঘটে। তবে ঘটনায় আরএসএস প্রধান সম্পূর্ণ অক্ষত ও সুরক্ষিত (Safe) আছেন বলে জানা গিয়েছে।

রেল পুলিশ (GRP) সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ট্রেনটি যখন ফিরোজাবাদ জেলার মাকখানপুর স্টেশন অতিক্রম করছিল, ঠিক তখনই কামরাটি লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়া হয়। সঙ্ঘপ্রধান তখন আক্রান্ত জানলাটির ঠিক উল্টো দিকের আসনে বসেছিলেন। পাথরের আঘাতে জানলার কাচের বাইরের অংশটি ভেঙে চুরমার হয়ে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক (Panic) ছড়ায়।

canনটের পর পরই টুন্ডলা স্টেশনে ঢোকার মুখে ট্রেনটিকে আপৎকালীনভাবে (Emergently) দাঁড়ানো হয় এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি খতিয়ে দেখে ট্রেনটিকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা করে দেয়। খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান আগ্রা জোনের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা।

ফিরোজাবাদের সিনিয়র পুলিশ সুপার (SSP) জানিয়েছেন, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার (Arrest) করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের সি-৪ কোচে সফর করার সময় মোহন ভাগবতকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। মুঘলসরাই স্টেশনে দীনদয়াল উপাধ্যায়ের রহস্যমৃত্যুর স্মৃতি উস্কে যোগীরাজ্যে পরপর সঙ্ঘপ্রধানকে টার্গেট (Target) করার এই ঘটনায় ভিভিআইপি নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

Advertisement
ads
Continue Reading
Advertisement