সই জাল কাণ্ডে কালীঘাটে সিআইডি অভিযান! এক ঘণ্টা পর তৃণমূল অফিসে প্রবেশ
Connect with us

ভাইরাল খবর

সই জাল কাণ্ডে কালীঘাটে সিআইডি অভিযান! এক ঘণ্টা পর তৃণমূল অফিসে প্রবেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বিধানসভার সই জাল কাণ্ডে (signature forgery case) উত্তাল রাজ্য রাজনীতিতে এবার চরম নাটকীয় মোড়। তীব্র রাজনৈতিক টানাপোড়েনের আবহে মঙ্গলবার দুপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি সংলগ্ন সেন্ট্রাল পার্টি অফিসে হানা দিল সিআইডি (CID)। দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ সার্চ ওয়ারেন্ট (search warrant) নিয়ে ৩০ বি হরিশ চ্যাটার্জী স্ট্রিটে পৌঁছান গোয়েন্দারা। একই সময়ে ক্যামাক স্ট্রিটে অবস্থিত অভিষেকের অফিসেও সিআইডি-র আরেকটি প্রতিনিধি দল হানা দেয়। কালীঘাটে সিআইডি-র মহিলা অফিসারদের নেতৃত্বে গেট ঘিরে ফেলা হলে ঘটনাস্থলে পৌঁছায় কালীঘাট ও ভবানীপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী (paramilitary forces)।

তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান শুরু হয়। তবে মমতা ও অভিষেক দুজনেই বর্তমানে দিল্লিতে (Delhi) থাকায় কার্যালয়ের দায়িত্বে ছিলেন দলের কোষাধ্যক্ষ তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিষ চক্রবর্তী। পেশায় আইনজীবী শুভাশিষবাবু সিআইডি-কে সাফ জানান, “আপনারা আমাকে জানিয়ে আসেননি। ওনারা ফিরুন, আপনি ২ দিন পর আসুন। আমি তল্লাশির অনুমতি (search permission) দিতে পারব না।” সিআইডি আধিকারিকরা পাল্টা কড়া সুরে বলেন, “আমরা অনুমতি চাইছি না, জানালাম। আপনি কাজে বাধা দিচ্ছেন, এর পরিণতি আপনার জানার কথা।”

নিরাপত্তারক্ষীদের বাধা এবং দু’পক্ষের মধ্যে ঘণ্টাখানেকের তীব্র বাদানুবাদের (altercation) পর গোটা ঘটনার ভিডিওগ্রাফি (videography) করা হয়। এরপর কেন্দ্রীয় বাহিনী দিয়ে কার্যালয়টি ঘিরে ফেলে, প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর অবশেষে ভিতরে প্রবেশ করে সিআইডি টিম। সূত্রের খবর, গত ১৯ মে বিধায়কদের বিতর্কিত সই সংগ্রহের দিনের আসল তথ্য জানতে কার্যালয়ের লগবুক (logbook)-এর খোঁজেই এই তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, ৭০ জন বিধায়কের সইয়ে গরমিল মেলায় বিধানসভার সচিবের (assembly secretary) দায়ের করা এফআইআর-এর (FIR) ভিত্তিতেই এই তদন্ত চলছে, যেখানে সিআইডি-র শেষ সমন অনুযায়ী আজ বিকেল ৫টায় ছিল অভিষেকের ডেডলাইন (deadline)।

Continue Reading
Advertisement