হাসপাতালে রেফার রুখতে কড়া পদক্ষেপ! রোগী হয়রানি রুখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলছেন মুখ্যমন্ত্রী
Connect with us

ভাইরাল খবর

হাসপাতালে রেফার রুখতে কড়া পদক্ষেপ! রোগী হয়রানি রুখতে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খুলছেন মুখ্যমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করে রাজ্য সরকার হাসপাতালগুলিতে দালাল রাজ এবং রোগী ‘রেফার’ (Refer) করার প্রবণতা রুখতে ‘জিরো টলারেন্স’ (Zero Tolerance) নীতি গ্রহণ করেছে। এই ব্যবস্থার ওপর সার্বক্ষণিক নজরদারির জন্য স্বাস্থ্য ভবনে একটি অত্যাধুনিক ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম (Control Room) চালু করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই কেন্দ্রীয় কন্ট্রোল রুমের মাধ্যমে রাজ্যের সমস্ত জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলির ওপর সরাসরি লাইভ মনিটরিং (Live Monitoring) করা হবে। চিকিৎসকদের ডিউটি, রোগীদের পরিষেবা, হাসপাতালের পরিচ্ছন্নতা এবং ওয়ার্ডের ভেতরে কুকুর-বেড়ালের অবাধ বিচরণ রোখার মতো বিষয়গুলি তদারকি করতে বিশেষ পেশাদার কর্মী নিয়োগ করা হচ্ছে। কলকাতা মেডিক্যাল কলেজে এক মুমূর্ষু রোগীকে রেফার করার অভিযোগে ইতিমধ্যেই সেখানকার এমএসভিপি (MSVP)-কে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি, সরকারি হাসপাতালে রোগীর চাপ কমাতে মাত্র ১ টাকার বিনিময়ে জমি নেওয়া বেসরকারি হাসপাতালগুলির ১৫ শতাংশ বেড (Bed) অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রোগীদের জন্য নির্দিষ্ট থাকবে, যেখানে তাঁরা বিনামূল্যে চিকিৎসা পাবেন।

তাছাড়া, রাজ্যে পুর্ণাঙ্গভাবে কার্যকর হতে চলেছে ‘ন্যাশনাল হেলথ মিশন’ (National Health Mission) এবং ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্প। এর ফলে রাজ্যের ১ কোটি ৩৬ লক্ষ পরিবারের প্রায় ৬ কোটিরও বেশি মানুষ তথা পরিযায়ী শ্রমিকেরা সারা ভারতে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন। কেন্দ্রীয় নীতি মেনে হাসপাতালগুলির নতুন নামকরণ হবে ‘আয়ুষ্মান মন্দির’ (Ayushman Mandir)। এছাড়াও রাজ্যে আরও ৪৬৭টি ‘প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র’ (Jan Aushadhi Kendra) চালু হবে এবং আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমানে নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। একই সাথে রাজ্যজুড়ে বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকাকরণ কর্মসূচিরও উদ্বোধন করা হয়েছে।

Advertisement
ads ads