ফলতায় শুভেন্দুর বড় ঘোষণা! নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবার পাবে চাকরি
Connect with us

ভাইরাল খবর

ফলতায় শুভেন্দুর বড় ঘোষণা! নিহত ৩২১ বিজেপি কর্মীর পরিবার পাবে চাকরি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনের পর রাজ্যজুড়ে যে নজিরবিহীন রাজনৈতিক হিংসার (Political Violence) সুনামি বয়ে গিয়েছিল, নতুন সরকার গড়ার পর এবার সেই ক্ষততে মলম লাগানোর প্রক্রিয়া শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের এক হাইভোল্টেজ নির্বাচনী সভা থেকে তিনি ঘোষণা করেন, একুশের ভোট-পরবর্তী হিংসায় নিহত দলের ৩২১ জন কর্মীর পরিবারের একজনকে উপযুক্ত সরকারি চাকরি (Government Job) দেওয়া হবে।

আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন (Re-polling)। তার ঠিক ৪৮ ঘণ্টা আগে প্রচারের শেষ দিনে ফলতায় প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এক মেগা রোড-শো (Road Show) করেন মুখ্যমন্ত্রী। এরপর বাণেশ্বর শিবমন্দিরে পুজো দিয়ে তিনি এক নিহত কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ (Lunch) সারেন। নির্বাচনী মঞ্চ থেকে ফলতার বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে আশ্বস্ত করে শুভেন্দু বলেন, ফলপ্রকাশের পর আক্রান্ত কর্মীদের তালিকা যেন সরাসরি তাঁর কাছে পাঠানো হয়।

বিগত দিনে যাঁরা মিথ্যা মামলার শিকার হয়েছেন বা ঘরছাড়া হয়েছেন, তাঁদের জন্য রাজ্য সরকারের তরফে বিশেষ আর্থিক ও সামাজিক পুনর্বাসন প্যাকেজ (Rehabilitation Package) দেওয়া হবে। নির্বাচনী অনিয়মের জেরে কমিশন ফলতার ভোট বাতিল করেছিল। এ দিন তৃণমূল প্রার্থীকে কড়া হুঁশিয়ারি দিয়ে ১ লক্ষেরও বেশি ভোটে বিজেপিকে জেতানোর আবেদন জানান মুখ্যমন্ত্রী।

Advertisement
ads
Continue Reading
Advertisement