কালিয়াগঞ্জে শুরু হচ্ছে ‘জনতার দরবার’! শপথ নিয়ে এলাকায় ফিরেই অ্যাকশনে উৎপল মহারাজ
Connect with us

উত্তর দিনাজপুর

কালিয়াগঞ্জে শুরু হচ্ছে ‘জনতার দরবার’! শপথ নিয়ে এলাকায় ফিরেই অ্যাকশনে উৎপল মহারাজ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) ধাঁচে এবার ‘জনতার দরবার’ (Janata Darbar) শুরু করতে চলেছেন কালিয়াগঞ্জের বিজেপি (BJP) বিধায়ক উৎপল মহারাজ। এলাকার সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও দাবি-দাওয়া সরাসরি শোনার উদ্দেশ্যে প্রতিদিন নির্দিষ্ট সময় দলীয় কার্যালয়ে বসবেন তিনি।

বিধানসভায় শপথ গ্রহণের পর কালিয়াগঞ্জে ফিরে রবিবার থেকেই এই উদ্যোগ শুরু করেছেন নবনির্বাচিত বিধায়ক। কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি দেখা করবেন উৎপল মহারাজ। এলাকার বাসিন্দাদের সমস্যা শুনে দ্রুত সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।

বিধায়কের কথায়, কালিয়াগঞ্জের মানুষ তাঁকে উন্নয়নের দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করতে চান। মানুষের পাশে থেকে তাঁদের সমস্যার সমাধান করাই তাঁর প্রধান লক্ষ্য বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
ads ads

উৎপল মহারাজ আরও জানান, আগামী দিনে কালিয়াগঞ্জে আলাদা করে একটি বিধায়ক কার্যালয় (MLA Office) খোলা হবে। তবে আপাতত দলীয় কার্যালয় থেকেই নাগরিকদের পরিষেবা দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রাখতেই এই উদ্যোগ নিয়েছেন নবনির্বাচিত বিজেপি বিধায়ক।