১০ দিনের অপেক্ষার অবসান! কেরলের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভিডি সতীশন
Connect with us

ভাইরাল খবর

১০ দিনের অপেক্ষার অবসান! কেরলের নতুন মুখ্যমন্ত্রী হলেন ভিডি সতীশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দীর্ঘ ১০ দিনের রাজনৈতিক টানাপোড়েন ও জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে প্রবীণ কংগ্রেস নেতা ভিডি সতীশনকে (VD Satheesan) বেছে নিল কংগ্রেস হাইকমান্ড। বৃহস্পতিবার এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কেরল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সি। কেরল বিধানসভা নির্বাচনে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF)-এর বিপুল জয়ের পর থেকেই মুখ্যমন্ত্রী পদ নিয়ে দলের অন্দরে তীব্র দড়ি টানাটানি শুরু হয়।

৬১ বছর বয়সি সতীশন পারভুর কেন্দ্র থেকে টানা ছয়বার নির্বাচিত বিধায়ক। ২০২১ সালের নির্বাচনের পর বিরোধী দলনেতা হিসেবে তিনি কংগ্রেসকে পুনর্গঠিত করেন এবং বাম সরকারের (LDF) বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তুলে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলেন। তাঁর কৌশলগত নেতৃত্বই এবারের নির্বাচনে ১০২টি আসনে ইউডিএফ-এর ঐতিহাসিক জয়ের অন্যতম কারণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

দলের ভেতরে কে সি বেণুগোপাল (KC Venugopal) ও রমেশ চেন্নিথালার মতো প্রবীণ নেতাদের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত সতীশনের জনপ্রিয়তা, সংগঠন দক্ষতা ও নেতৃত্বগুণকে গুরুত্ব দেয় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি (AICC)। দিল্লিতে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও শীর্ষ নেতৃত্বের বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement
ads

সূত্রের দাবি, বিধায়কদের মতামত, জোট শরিকদের সমর্থন এবং জনসমর্থন—সবকিছু বিবেচনা করেই সতীশনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। কংগ্রেসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেণুগোপালও, যিনি বলেন, “দলের সিদ্ধান্তই সর্বোচ্চ।”

Continue Reading
Advertisement