শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই ভোলবদল সৌমিতৃষার! 'মিঠাই'-এর পোস্টে তোলপাড় নেটপাড়া
Connect with us

বিনোদন

শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই ভোলবদল সৌমিতৃষার! ‘মিঠাই’-এর পোস্টে তোলপাড় নেটপাড়া

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পরিবর্তনের বাংলায় এবার বিনোদন জগতেও বইছে ‘সুর বদলের’ হাওয়া। গত কয়েকদিন ধরে বহু গুণীজনের অবস্থান পরিবর্তন নিয়ে চর্চা চললেও, সবাইকে ছাপিয়ে লাইমলাইটে (Limelight) চলে এসেছেন জনপ্রিয় টেলি-অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে শহরতলী থেকে গ্রামগঞ্জে প্রচারের পিচে ঝড় তোলা ‘মিঠাই’ এবার সরাসরি অভিনন্দন জানালেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)।

উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে এবারের বিধানসভা ভোট— সর্বত্রই তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন সৌমিতৃষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিকৃত মিমের প্রতিবাদ জানানো থেকে শুরু করে ঘাসফুল শিবিরের হয়ে ভোট প্রার্থনা করা, সবেতেই ছিলেন সক্রিয়। কিন্তু ৯ মে, রবীন্দ্রজয়ন্তীর দিনে ব্রিগেডে শপথগ্রহণের প্রাক্কালে উল্টো সুর শোনা গেল নায়িকার গলায়। সোশ্যাল মিডিয়ায় (Social Media) তিনি লেখেন, “ভারতীয় জনতা পার্টি এবং আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা।”

অভিনেত্রীর এই পোস্টে রাজ্যের ‘ইতিবাচক পরিবর্তন’ (Positive change) এবং ‘শান্তি-সমৃদ্ধির’ (Peace and prosperity) কথা বলা হয়েছে। সৌমিতৃষার এই হঠাৎ ভোলবদল ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক। নেটিজেনদের (Netizens) একাংশ একে ‘রাজনৈতিক ডিগবাজি’ বলে কটাক্ষ করলেও, অনেকে একে নিছকই রাজনৈতিক সৌজন্যবোধ হিসেবে দেখছেন। তবে বাংলার গৈরিকীকরণের (Saffronization) আবহে সৌমিতৃষার এই মন্তব্য বিনোদন জগতের একাংশের নতুন করে অবস্থান নির্ধারণের (Positioning) ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement