ভাইরাল খবর
শুভেন্দুর শপথ মঞ্চে বাঙালিয়ানার জয়জয়কার! ঝালমুড়ির স্বাদেই ‘ডাবল ইঞ্জিন’ সরকারের সূচনা
ডিজিটাল ডেস্কঃ আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড (Parade Ground) যেন এক বিশাল উৎসবের প্রাঙ্গণ। একদিকে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ, অন্যদিকে পঁচিশে বৈশাখের বাঙালিয়ানা। এই ঐতিহাসিক মুহূর্তে ব্রিগেডের আনাচে-কানাচে এখন রাজত্ব করছে জিভে জল আনা ঝালমুড়ি। ২০টি বিশেষ স্টল থেকে বিলি করা হচ্ছে মশলামুড়ি, যা দেখে মনে পড়ছে ভোটপ্রচারে প্রধানমন্ত্রীর ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়ার সেই মুহূর্তটি।
বিজেপি সমর্থকরা (Supporters) হাতে ঝালমুড়ির ঠোঙা নিয়ে মেতেছেন উদযাপনে। মুড়ির সঙ্গে আমতেল, পেঁয়াজ ও আদার সুগন্ধে ম ম করছে এলাকা। এরই মাঝে এক সমর্থকের কটাক্ষ, “আমরা ঝালমুড়ি খাচ্ছি, সেই ঝালে দিদি জ্বলুক।” শুধু ঝালমুড়ি নয়, ব্রিগেডে মিষ্টির স্টলগুলোতেও ছিল নজরকাড়া বৈচিত্র্য (Diversity)। কমলা রসগোল্লা, কমলাভোগ, পদ্মছাপ দেওয়া সাদা সন্দেশ আর শঙ্খ মিষ্টির থরে থরে সাজানো ট্রে নজর কেড়েছে সকলের।
আজকের এই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও
অমিত শাহের মতো তাবড় নেতৃত্ব (Top leadership)। সকাল থেকেই বাজছে রবীন্দ্রসঙ্গীত। রাজ্যপালও তাঁর বার্তায় ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ (Developed India) গড়ার লক্ষে কবিগুরুর আদর্শকে পাথেয় করার কথা বলেছেন। অন্যদিকে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) জোড়াসাঁকো পর্যন্ত প্রভাতফেরির (Procession) মাধ্যমে দিনটি পালন করেছে।
সব মিলিয়ে, ঝালমুড়ির মশলা আর মিষ্টির স্বাদে আজ এক নতুন প্রশাসনিক অধ্যায়ের (Administrative chapter) সূচনা করল বিজেপি।


