মাধ্যমিকে মেধার জয়গান, প্রথম দশে একঝাঁক কৃতি! খুশির জোয়ার উত্তর দিনাজপুরে
Connect with us

উত্তর দিনাজপুর

মাধ্যমিকে মেধার জয়গান, প্রথম দশে একঝাঁক কৃতি! খুশির জোয়ার উত্তর দিনাজপুরে

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল উত্তর দিনাজপুর। মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) শুক্রবার নির্ধারিত সূচি মেনে মাত্র ৮৪ দিনের মধ্যে ফল প্রকাশ করতেই জানা যায়, এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে রায়গঞ্জ সুদর্শনপুর সারদা বিদ্যামন্দির (হাই স্কুল)-এর ছাত্র অভিরূপ ভদ্র।

শুধুমাত্র সারদা বিদ্যামন্দির নয়, রায়গঞ্জের করোনেশন হাই স্কুল, ইসলামপুর গার্লস হাই স্কুল এবং রায়গঞ্জ গার্লস হাইস্কুলও নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

একনজরে মাধ্যমিক ২০২৬-এর মেধাতালিকা (রায়গঞ্জ ও উত্তর দিনাজপুর):

নাম প্রাপ্ত নম্বর স্থান বিদ্যালয়ের নাম
অভিরূপ ভদ্র ৬৯৮ প্রথম সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
সৌদীপ দাস ৬৯৪ চতুর্থ সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
সোহম জোয়ারদার ৬৯৪ চতুর্থ করোনেশন হাই স্কুল, রায়গঞ্জ
বেদাশ্রুতি সিনহা ৬৯৩ পঞ্চম ইসলামপুর গার্লস হাই স্কুল
সমন্বয় দেবনাথ ৬৯৩ পঞ্চম সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
দীয়া পাল ৬৯১ সপ্তম রায়গঞ্জ গার্লস হাইস্কুল
মহাকাশ দেবনাথ ৬৯১ সপ্তম সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
সমন্বয় নস্কর ৬৯০ অষ্টম সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
চেতসী রায় ৬৯০ অষ্টম সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
সৌমদীপ রায় ৬৮৯ নবম সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
বিবেক সিংহ ৬৮৯ নবম সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
প্রনয় দাস ৬৮৯ নবম করোনেশন হাইস্কুল, রায়গঞ্জ
তনভির সাকিব ৬৮৮ দশম সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
প্রাঞ্জল মন্ডল ৬৮৮ দশম সারদা বিদ্যামন্দির, রায়গঞ্জ
Continue Reading
Advertisement