ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে সুপ্রিম রায়ের! বিভ্রান্তি রুখতে দিল্লিতে সাংবাদিক বৈঠক কপিল সিব্বলের
Connect with us

রাজ্যের খবর

ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে সুপ্রিম রায়ের! বিভ্রান্তি রুখতে দিল্লিতে সাংবাদিক বৈঠক কপিল সিব্বলের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (WB Election 2026) ঘিরে ভোটগণনা (Counting) প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়কে ঘিরে বিতর্ক তুঙ্গে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে ‘ভুল তথ্য’ (Misinformation) ছড়ানোর অভিযোগ তুললেন প্রবীণ আইনজীবী তথা তৃণমূল সাংসদ Kapil Sibal

শনিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে বলেন, আদালত তাঁদের আবেদন খারিজ (Rejected) করেনি। বরং নির্বাচন কমিশন (ECI)-এর জারি করা নির্দেশিকা (Guideline) যেন যথাযথভাবে কার্যকর করা হয়, সেই নির্দেশই দিয়েছে শীর্ষ আদালত।

সিব্বলের বক্তব্য, ১৩ এপ্রিলের সার্কুলার (Circular) নিয়ে প্রথমে আপত্তি থাকলেও পরে সেটি বাতিলের দাবি তোলা হয়নি। বরং সেই নির্দেশিকা ‘অক্ষরে অক্ষরে’ (Strictly) মেনে চলার আবেদন জানানো হয়েছিল। কমিশনের নিয়ম অনুযায়ী, র‍্যান্ডমাইজেশন (Randomization) পদ্ধতিতে কেন্দ্র ও রাজ্য—উভয় সরকারি কর্মীকেই গণনার কাজে নিয়োগ করা উচিত।

Advertisement
ads

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টও একই নির্দেশ দিয়েছে—শুধু কেন্দ্রীয় কর্মী নয়, রাজ্য সরকারি কর্মীরাও যেন সমানভাবে দায়িত্বে থাকেন।

এদিন সংবাদমাধ্যমের একাংশকে কড়া ভাষায় আক্রমণ করে সিব্বল বলেন, “আমাদের আবেদন খারিজ হয়েছে—এই দাবি সম্পূর্ণ ভুয়ো।” তাঁর অভিযোগ, আদালতের রায়কে বিকৃত করে জনমত প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।

সব মিলিয়ে, ভোটগণনার আগে এই বিতর্কে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement