ভোটের আগে ‘চরম পরিণতি’র হুঁশিয়ারি কমিশনের! ভয় দেখালেই ২৪ ঘণ্টায় কড়া অ্যাকশন
Connect with us

ভাইরাল খবর

ভোটের আগে ‘চরম পরিণতি’র হুঁশিয়ারি কমিশনের! ভয় দেখালেই ২৪ ঘণ্টায় কড়া অ্যাকশন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় দফার আগে আইনশৃঙ্খলা (Law and Order) রক্ষায় নজিরবিহীন কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন (Election Commission)। রবিবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে থানা স্তরের পুলিশ আধিকারিকদের প্রতি চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কমিশন সাফ জানিয়েছে, নিজ নিজ থানা এলাকায় কোনো অরাজকতা বা ভোটারদের ভয় দেখানোর ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ওসি (OC) বা আইসি-কে (IC) ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকতে হবে এবং তাঁদের ‘চরম পরিণতি’র (Dire Consequences) মুখোমুখি হতে হবে।

কলকাতা পুলিশের কমিশনার, জেলা পুলিশ সুপার এবং আইসি-দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক সমন্বয় ও নিরাপত্তার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, কোথাও বিস্ফোরক উদ্ধার হলে কিংবা ভোটারদের প্ররোচনা দেওয়ার চেষ্টা করা হলে, অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কড়া আইনি পদক্ষেপ (Legal Action) নিশ্চিত করতে হবে। কোনো ধরণের অজুহাত বা ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে এদিনের বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকদের (DEO) উপস্থিতিতে এই রণকৌশল সাজানো হয়েছে।

প্রধান নির্বাচন আধিকারিক (CEO) জানিয়েছেন, এবারের লক্ষ্য হলো রাজ্যে ৯০ শতাংশ ভোটদান (Voter Turnout) নিশ্চিত করা। সচরাচর বাংলায় ৮০ শতাংশের আশেপাশে ভোট পড়লেও এবার সেই হার আরও বাড়াতে চায় কমিশন। ভোটারদের আশ্বস্ত করে তিনি বলেন, “আপনারা নির্ভয়ে বুথমুখী হোন।” অশান্তি রুখতে প্রতিটি বুথে সিসিটিভি (CCTV) এবং সরাসরি নজরদারির জন্য ‘লাইভ ফিড’ (Live Feed) রাখা হচ্ছে। বুথের ভেতরে ভোটার এবং আধিকারিক ছাড়া অন্য কারো প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে

Advertisement
ads
Continue Reading
Advertisement