হাওড়ায় রবি কিষাণের রোড শো ঘিরে ধুন্ধুমার! রণক্ষেত্র লিলুয়ার বি রোড এলাকা
Connect with us

রাজনীতি

হাওড়ায় রবি কিষাণের রোড শো ঘিরে ধুন্ধুমার! রণক্ষেত্র লিলুয়ার বি রোড এলাকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দ্বিতীয় দফার আগে শেষ রবিবারের প্রচারে রণক্ষেত্রের আকার নিল হাওড়া। উত্তর হাওড়ার বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের সমর্থনে অভিনেতা-সাংসদ রবি কিষাণের একটি রোড শো (Roadshow) চলাকালীন তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ (Clash) বাধে। লিলুয়ার বামনগাছি ও বি রোড এলাকায় পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে (Central Force) লাঠিচার্জ করতে হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লিলুয়ার অরবিন্দ স্কুলের কাছে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বিজেপির মিছিল যাওয়ার সময় ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে বচসা শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, মুহূর্তের মধ্যে সেই বচসা লাঠি-রড নিয়ে হাতাহাতিতে (Hand-to-hand fight) রূপ নেয়। তৃণমূলের অভিযোগ, বিজেপির রোড শো থেকে তাদের কার্যালয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতমূলকভাবে লাঠিচার্জ (Lathi charge) করেছে। এই ঘটনায় তাদের ৪ জন কর্মী জখম (Injured) হয়েছেন বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, বিজেপি প্রার্থীর পাল্টা অভিযোগ, তৃণমূল কর্মীরা অন্যায়ভাবে মিছিল আটকানোর চেষ্টা করেছে এবং বিজেপির পতাকা ছিঁড়ে ফেলেছে। রণক্ষেত্রের চেহারা নেওয়া এলাকায় বর্তমানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কয়েকজনকে আটক (Detain) করা হয়েছে। আগামী ২৯ এপ্রিল হাওড়ার এই হাই-ভোল্টেজ কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে বীরভূমের নানুরেও বিজেপি কর্মী আক্রান্ত হওয়ার খবর মেলায় রাজ্যের সামগ্রিক নিরাপত্তা (Security) ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement