জার্মান গুরুদ্বারে ভয়াবহ সংঘর্ষ! ছুরি-গুলিতে রণক্ষেত্র মোয়ার্সের প্রার্থনাসভা
Connect with us

বিশ্বের খবর

জার্মান গুরুদ্বারে ভয়াবহ সংঘর্ষ! ছুরি-গুলিতে রণক্ষেত্র মোয়ার্সের প্রার্থনাসভা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সুদূর জার্মানির একটি গুরুদ্বারে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের (Bloody Clash) ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ডুইসবার্গ-মোয়ার্স (Duisburg-Moers) এলাকার ওই গুরুদ্বারে প্রার্থনাসভা (Prayer Meeting) চলাকালীন হঠাৎই রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। ছুরি, কৃপাণ, পেপার স্প্রে (Paper Spray) এবং আগ্নেয়াস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে অন্তত ৪০ জনের একটি উন্মত্ত দল। এই ভয়াবহ হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে প্রায় ১০০ জন পুলিশ বাহিনী এবং স্পেশাল টাস্ক ফোর্স (Special Task Force) মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীদের (Eyewitnesses) দাবি, এই হামলা ছিল সম্পূর্ণ পূর্বপরিকল্পিত। প্রার্থনা শুরুর ঠিক আগেই এক পক্ষ হঠাৎ পেপার স্প্রে ছিটিয়ে দেয় এবং পিস্তল থেকে গুলি চালানো হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান (Police Assumption), গুরুদ্বারের নতুন পরিচালন কমিটির নির্বাচন (Election) এবং তহবিলের (Funds) নিয়ন্ত্রণ ঘিরেই এই বিবাদের সূত্রপাত। প্রাক্তন ও বর্তমান বোর্ড সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষমতার লড়াই চলছিল। যদিও এই ঘটনায় কারও আঘাতই প্রাণঘাতী (Life-threatening) নয়, তবে এই ঘটনার নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে এবং বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত (Investigation) শুরু হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement