‘কিছু সীমা কখনো অতিক্রম করা উচিত নয়’! পহেলগাঁও হামলার এক বছরে কড়া বার্তা সেনার
Connect with us

অপারেশন সিঁদুর

‘কিছু সীমা কখনো অতিক্রম করা উচিত নয়’! পহেলগাঁও হামলার এক বছরে কড়া বার্তা সেনার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রক্তঝরা সেই দিনের এক বছর পূর্ণ হতে চলেছে। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় (Baisaran Valley) পাক-মদতপুষ্ট জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ। সেই নারকীয় হত্যাকাণ্ডের প্রথম বর্ষপূর্তির (First Anniversary) প্রাক্কালে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিল ভারতীয় সেনা (Indian Army)। সেনার অফিশিয়াল হ্যান্ডলে স্পষ্ট জানানো হয়েছে, “যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয়, তার পরিণতি হয় ঐতিহাসিক। ভারত কখনও ভুলবে না।”

গত বছর এই হামলার মোক্ষম জবাব দিতে ভারতীয় ফৌজ সীমান্ত পেরিয়ে শত্রুশিবির তছনছ করে দিয়েছিল, যা ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindur) নামে পরিচিত। এই অভিযানে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটি এবং পরবর্তীতে ১১টি সামরিক ঘাঁটি (Military Bases) গুঁড়িয়ে দিয়েছিল বায়ুসেনা। সেই বীরত্বের কথা মনে করিয়ে দিয়ে সেনা জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা আজও অবিচল। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও স্পষ্ট করেছেন, ভারত কাউকে আগ বাড়িয়ে বিরক্ত করে না, কিন্তু কেউ হেনস্থা করলে তাকে ছেড়ে দেওয়া হবে না।

এদিকে হামলার ক্ষত কাটিয়ে পর্যটন ব্যবসায় (Tourism Business) জোয়ার আনতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পহেলগাঁওতে এখন প্রতিটি রেজিস্টার্ড বিক্রেতা এবং গাইডের জন্য কিউআর কোড (QR Code) বাধ্যতামূলক করা হয়েছে। পর্যটকরা এই কোড স্ক্যান করে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় যাচাই (Verification) করতে পারবেন। বর্তমানে বৈসরণ উপত্যকা বা ‘মিনি সুইৎজারল্যান্ড’ পুনরায় পর্যটকদের ভিড়ে মুখরিত হলেও, অপ্রীতিকর ঘটনা রুখতে হাই-লেভেল মিটিং (High-level Meeting) সেরে রেখেছেন সেনা ও পুলিশের শীর্ষ কর্তারা।

Advertisement
ads