ভাইরাল খবর
‘মোদীর মুখ দেখেছেন? হাওয়া বেরিয়ে গেছে’! রায়গঞ্জের জনসভা থেকে তোপ রাহুল গান্ধীর
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে (West Bengal Assembly Election 2026) কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। মঙ্গলবার রাজ্যে হেভিওয়েট নেতাদের প্রচারের (Campaign) ভিড়। একদিকে যখন অমিত শাহ রাজ্যে রয়েছেন, ঠিক তখনই মালদহ ও মুর্শিদাবাদে জনসভা করতে উড়ে এসেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন রায়গঞ্জের জনসভা থেকে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নজিরবিহীন আক্রমণ শানালেন তিনি।
রাহুল গান্ধী তাঁর বক্তব্যে দাবি করেন, দেশজুড়ে বিজেপি এবং আরএসএস ঘৃণা (Hatred) ছড়াচ্ছে, যা সংবিধানকে (Constitution) ধ্বংস করার এক গভীর চক্রান্ত। তাঁর কথায়, “নরেন্দ্র মোদী এখন বাংলায় ঘুরে বেড়াচ্ছেন। ওঁর মুখ দেখেছেন? ওঁর হাওয়া বেরিয়ে গেছে। উনি আমার চোখে চোখ রেখে কথা বলতে পারেন না।” রাহুল আরও অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রী ভারতকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছেন, যার ফলে যুবসমাজ এবং বাংলার কৃষকরা (Farmers) চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
নিজের সংসদীয় অভিজ্ঞতার কথা টেনে রাহুল বলেন, মোদী এবং অমিত শাহ (Amit Shah) সংসদে তাঁকে বারংবার চুপ করানোর চেষ্টা করেছেন, কিন্তু তাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সংসদ (Parliament) থেকে পালিয়ে যান। রাহুলের দাবি, মোদী তাঁকে চুপ করাতে পারবেন না কারণ তিনি সত্যের পথে লড়াই করছেন। নির্বাচনের ঠিক আগে রাহুলের এই ‘আক্রমণাত্মক’ মেজাজ এবং ভালোবাসার রাজনীতি (Politics of Love) ফেরানোর ডাক রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Experts)।


