ভোটের দামামা বাজাতে কোচবিহারে মোদী! আজ রাসমেলা ময়দান থেকে শুরু 'বিজয় সংকল্প সভা'
Connect with us

উত্তরবঙ্গ

ভোটের দামামা বাজাতে কোচবিহারে মোদী! আজ রাসমেলা ময়দান থেকে শুরু ‘বিজয় সংকল্প সভা’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election) মহারণ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। এই আবহে উত্তরবঙ্গ থেকেই প্রচারের চূড়ান্ত দামামা বাজাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ, ৫ এপ্রিল, কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে ‘বিজয় সংকল্প সভা’র (Vijay Sankalpa Sabha) মাধ্যমে রাজ্যে বিজেপির নির্বাচনী অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।

বিজেপি (BJP) সূত্রে জানা গিয়েছে, আজ বিকাল ৩টার সময় এই মেগা সভাটি অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব (Importance) দেওয়া বিজেপির রণকৌশলেরই (Strategy) অঙ্গ। গত লোকসভা ও পূর্ববর্তী নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপির ফল ছিল অত্যন্ত আশাব্যঞ্জক। সেই ধারাবাহিকতা বজায় রেখে তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরাতে চাইছে গেরুয়া শিবির।

বিজেপির এই প্রচারের মূল থিম হল ‘ভয়’ থেকে ‘ভরসা’র রূপান্তর। গেরুয়া শিবিরের দাবি, দীর্ঘদিনের অপশাসনের আমূল বদল ঘটিয়ে রাজ্যের মানুষের মনে নিরাপত্তার বোধ (Security Sense) ফিরিয়ে আনাই তাঁদের লক্ষ্য। প্রধানমন্ত্রীর এই সভার প্রধান আকর্ষণ হতে চলেছে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ (Developed Bengal) এবং ‘সুশাসন’ (Good Governance) প্রতিষ্ঠার প্রতিশ্রুতি। দলীয় সূত্রের খবর, সিন্ডিকেট রাজ এবং কাট-মানি সংস্কৃতি বন্ধ করে একটি স্বচ্ছ প্রশাসনিক পরিকাঠামো গড়ার জন্য প্রধানমন্ত্রীর ‘গ্যারান্টি’ (Guarantee) এদিন অন্যতম প্রধান দিক হবে।

Advertisement
ads

কোচবিহারের পর মোদীর প্রচারসূচি অত্যন্ত ব্যস্ত। আগামী ৯ এপ্রিল হলদিয়া, সিউড়ি ও আসানসোলে তিনটি জনসভা করবেন তিনি। ১০ এপ্রিল শিলিগুড়িতে একটি মেগা রোড শো (Road Show) করার কথা রয়েছে তাঁর। এছাড়া সোমবার সকালে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে ব্রিজকলে (Bridge Call) কথা বলবেন প্রধানমন্ত্রী। সব মিলিয়ে, আজ কোচবিহার থেকেই রাজ্যের শাসক শিবিরের ওপর বড়সড় চাপ সৃষ্টি করতে চলেছে বিজেপি।

Continue Reading
Advertisement