বিজেপির লোভনীয় টোপে না! তামিলনাড়ু নির্বাচনে একাই লড়ার হুঙ্কার থলপতি বিজয়ের
Connect with us

ভাইরাল খবর

বিজেপির লোভনীয় টোপে না! তামিলনাড়ু নির্বাচনে একাই লড়ার হুঙ্কার থলপতি বিজয়ের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ দক্ষিণী রাজনীতির ময়দানে বড় চমক! দিল্লির হাইভোল্টেজ রাজনীতির চাপে নতি স্বীকার না করে নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন থলপতি বিজয় (Thalapathy Vijay)। আসন্ন বিধানসভা নির্বাচনে (Assembly Election) বিজেপির দেওয়া লোভনীয় প্রস্তাব (Lucrative Offer) সরাসরি প্রত্যাখ্যান করে এককভাবে লড়ার ঘোষণা দিয়েছেন এই সুপারস্টার।

তামিলনাড়ু ও পুদুচেরির রাজনৈতিক প্রেক্ষাপটে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ বা টিভিকে (TVK) এখন প্রধান আকর্ষণ। সূত্রের খবর, বিজয়কে জোটে টানতে বিজেপি অর্ধেক সময়ের জন্য মুখ্যমন্ত্রিত্ব (Chief Ministership) এবং ৫০ শতাংশ আসনের প্রতিশ্রুতি দিয়েছিল। এমনকি এর আগে উপমুখ্যমন্ত্রী (Deputy CM) পদের টোপও দেওয়া হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু কোনও প্রলোভনেই চিঁড়ে ভেজেনি।

বিজয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁর দল ধর্মনিরপেক্ষতা (Secularism) এবং সামাজিক ন্যায়ের (Social Justice) আদর্শে বিশ্বাসী। তাই কোনও শক্তির সঙ্গেই আদর্শগত আপস (Compromise) করবেন না তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের (Analysts) মতে, বিজয়ের এই ‘একলা চলো’ নীতি সাধারণ মানুষের কাছে তাঁর বিশ্বাসযোগ্যতা (Credibility) আরও বাড়িয়ে দিয়েছে। পুদুচেরির ৩০টি আসনেই প্রার্থী ঘোষণা করে তিনি প্রমাণ করেছেন যে, তিনি কোনও জোটের (Alliance) ধার ধারেন না। তামিলনাড়ুর ২৩৪টি আসনেও এককভাবে লড়ার প্রস্তুতি নিচ্ছে তাঁর দল। বিজেপির লক্ষ্য ছিল বিজয়ের আকাশছোঁয়া জনপ্রিয়তা (Popularity) ব্যবহার করে ভোটব্যাঙ্ক (Vote Bank) বাড়ানো, কিন্তু সুপারস্টারের এই সাহসী পদক্ষেপে সেই পরিকল্পনায় কার্যত জল পড়ে গেল।

Advertisement
ads
Continue Reading
Advertisement