ভাইরাল খবর
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝোড়ো নির্বাচনী প্রচার সূচি! উত্তর থেকে দক্ষিণে ম্যারাথন ক্যাম্পেইন
ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে (Assembly Election) সামনে রেখে কোমর বেঁধে মাঠে নামছে শাসকদল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গকে সমান গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের ব্লু-প্রিন্ট (Blue-print)।
আগামী ২৪ মার্চ, মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো। খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে প্রাথমিক সূচি কিছুটা পিছিয়ে গেলেও, মঙ্গলবার তিনি আলিপুরদুয়ার থেকে প্রচার শুরু করবেন। ওই দিনই মাটিগাড়া ও ময়নাগুড়িতে জনসভা করবেন তিনি। এরপর সপ্তাহজুড়ে জলপাইগুড়ি, শিলিগুড়ি ও মালদায় টানা কর্মসূচি রয়েছে তাঁর। অন্যদিকে, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (General Secretary) অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই একই দিনে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থেকে তাঁর ম্যারাথন প্রচার শুরু করবেন।
তৃণমূলের রণকৌশলে (Strategy) বিশেষ গুরুত্ব পাচ্ছে দুই মেদিনীপুর ও বাঁকুড়া। ৩০ ও ৩১ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ও গড়বেতায় সভা করবেন। পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নজর দেবেন নন্দীগ্রাম ও কাঁথির মতো সংবেদনশীল (Sensitive) এলাকাগুলোতে। রাজনৈতিক বিশ্লেষকদের (Analyst) মতে, বিরোধী শিবিরের শক্ত ঘাঁটিগুলোতে আঘাত হানতেই এই বিশেষ পরিকল্পনা।
নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, এবারের ভোট হবে দুই দফায়— ২৩ ও ২৯ এপ্রিল। ভোটের ফল ঘোষণা (Result) ৪ মে। প্রচারের এই এক মাসে মমতা ও অভিষেক মিলিয়ে প্রায় ২০০টি জনসভা ও রোড-শো (Road-show) করার লক্ষ্যমাত্রা নিয়েছেন। বুথ স্তরের কর্মীদের (Booth-level workers) চাঙ্গা করতে আজ রবিবার থেকেই ভবানীপুরে নিজের ঘরের মাঠ থেকে রণকৌশল ঠিক করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


