বিরল পশ্চিমী ঝঞ্ঝায় ১০০০ কিমি মেঘে ঢাকা তিন দেশ! ভারতে ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা
Connect with us

আবহাওয়া

বিরল পশ্চিমী ঝঞ্ঝায় ১০০০ কিমি মেঘে ঢাকা তিন দেশ! ভারতে ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ক্যালেন্ডার অনুযায়ী এখন চৈত্র মাস, অথচ প্রকৃতির মেজাজ যেন বর্ষাকালের মতো। আফগানিস্তান (Afghanistan) থেকে পাকিস্তান (Pakistan) হয়ে ভারত পর্যন্ত বিস্তৃত প্রায় ১,০০০ কিলোমিটার দীর্ঘ এক মেঘের চাদর (1,000-Km Rain Band) তিন দেশকে ঢেকে ফেলেছে। আবহাওয়াবিদদের মতে, এটি একটি অত্যন্ত বিরল ও অদ্ভুত ‘রৈখিক’ পশ্চিমী ঝঞ্ঝা (Unusual linear western disturbance), যা গ্রীষ্মের শুরুতে স্বাভাবিক দাবদাহের বদলে নিয়ে এসেছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Thunderstorm) এবং শিলাবৃষ্টি (Hailstorm)।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, ভূমধ্যসাগর ও পারস্য উপসাগর থেকে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত (Cyclonic circulation) আরব সাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প (Moisture) টেনে নিয়ে হিমালয়ের গায়ে ধাক্কা খাচ্ছে। এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতে ৪০-৮০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উপ-হিমালয় পশ্চিমবঙ্গ (Sub-Himalayan West Bengal) এবং সিকিমে ইতিমধ্যেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তুষারপাতের (Snowfall) জেরে সিকিমের ছাঙ্গুতে যান চলাচল বিপর্যস্ত।

শুধু উত্তর ভারত নয়, দক্ষিণ ভারতের কর্ণাটক ও কেরালাতেও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের (Climate change) ফলেই ঝঞ্ঝার স্থায়িত্ব ও তীব্রতা এভাবে বাড়ছে। আগামী ২২ মার্চ থেকে আরও একটি ঝঞ্ঝা আসার সম্ভাবনা থাকায় মার্চের শেষেও রোদের দেখা মেলা ভার। পাকিস্তান ও আফগানিস্তানেও এই দুর্যোগের জেরে বন্যার (Flood) আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement