দেশ
তারেক রহমান জমানায় বরফ গলছে? ভিসা, বিদ্যুৎ ও জ্বালানি সংযোগ নিয়ে আলোচনা ভারত-বাংলাদেশের
ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে (Bilateral Relations) উন্নতির নতুন ইঙ্গিত মিলল। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার (High Commissioner) প্রণয় বর্মা জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা (Tourist Visa) কার্যক্রম স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।
হাইকমিশনার জানান, ভারতের পক্ষ থেকে ভিসা পরিষেবা (Visa Services) দ্রুত স্বাভাবিক করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বিগত দিনে হাদি হত্যা বা দীপু খুনের মতো ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এমনকি চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাইকমিশনে হামলা এবং দিল্লি ও কলকাতায় পাল্টাপাল্টি বিক্ষোভের জেরে ভিসা পরিষেবা সাময়িকভাবে স্থগিত (Suspend) রাখতে বাধ্য হয়েছিল দিল্লি। ইউনুস জমানায় বেশ কিছু স্থলবন্দর ও বর্ডার হাট (Border Haat) বন্ধ থাকায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম অসুবিধার সম্মুখীন হন। তবে বর্তমানে পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে কাজ শুরু হয়েছে।
বৈঠক শেষে প্রণয় বর্মা সাংবাদিকদের বলেন, “দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ (Cross-border power) এবং জ্বালানি সংযোগ (Energy connectivity) শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও থমকে থাকা চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার বিষয়ে আমরা সহমত হয়েছি।” কূটনৈতিক মহলের মতে, তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক আবহে ভারতের এই ইতিবাচক মনোভাব দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ককে আরও গভীর (Deeping) করবে। ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হলে কয়েক লক্ষ বাংলাদেশি পর্যটক ও সাধারণ মানুষ উপকৃত হবেন। হাইকমিশনারের কথায়, “প্রক্রিয়াটি যখন সম্পন্ন হবে, তখনই তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”


