ভোটের নির্ঘণ্টের পরেই প্রশাসনিক মহলে ভূমিকম্প, এবার রাজ্য ছাড়া হলেন জগদীশপ্রসাদ মিনা
Connect with us

ভাইরাল খবর

ভোটের নির্ঘণ্টের পরেই প্রশাসনিক মহলে ভূমিকম্প, এবার রাজ্য ছাড়া হলেন জগদীশপ্রসাদ মিনা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (Assembly Election) নির্ঘণ্ট ঘোষণার পরপরই শুরু হওয়া প্রশাসনিক রদবদল (Administrative Shuffling) এবার নতুন মোড় নিল। রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রসচিব (Home Secretary) জগদীশপ্রসাদ মিনাকে এবার রাজ্য থেকেই সরিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission)। মঙ্গলবার জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, তাঁকে তামিলনাড়ুর তিরুচিরাপল্লি পশ্চিম আসনের নির্বাচনী পর্যবেক্ষক (Election Observer) হিসেবে পাঠানো হচ্ছে। আগামী ১৮ মার্চের মধ্যে তাঁকে সেখানে রিপোর্ট (Report) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৫ মার্চ, রবিবার ভোট ঘোষণার ঠিক পরেই মধ্যরাতে বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরানো হয়েছিল জগদীশপ্রসাদ মিনাকে। একই সঙ্গে সরানো হয় মুখ্যসচিব (Chief Secretary) নন্দিনী চক্রবর্তীকেও। কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার রাজপথে নেমে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বদলিকে বিজেপির “গুপ্ত তাণ্ডব” এবং “নারীবিদ্বেষী” পদক্ষেপ বলে অভিহিত করেন। যদিও কমিশনের যুক্তি, পর্যবেক্ষকদের তালিকা চেয়ে রাজ্যকে পাঁচবার রিমাইন্ডার (Reminder) দেওয়া হলেও সাড়া মেলেনি, যার ফলে এই কঠোর পদক্ষেপ।

উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হিসেবে দুষ্মন্ত নারিয়ালা এবং স্বরাষ্ট্রসচিব হিসেবে সঙ্ঘমিত্রা ঘোষ দায়িত্ব সামলাচ্ছেন। কেবল সিভিল প্রশাসন নয়, পুলিশের শীর্ষপদেও বড় রদবদল ঘটিয়েছে কমিশন। ডিজি (DG) পদে সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার (CP) হিসেবে অজয় কুমার নন্দাকে নিয়োগ করা হয়েছে। এছাড়া ১৬ মার্চ এক বিজ্ঞপ্তিতে ৩০ জন আমলার (Bureaucrats) বদলির কথা জানানো হয়েছে। জগদীশপ্রসাদ মিনাকে দিল্লির ট্রেনিং-এর (Training) পর সরাসরি ভিনরাজ্যে দায়িত্ব দেওয়াকে বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও নজিরবিহীন (Unprecedented) বলে মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement