‘নতুন উচ্চতায় পৌঁছাবে ভারত-নেপাল সম্পর্ক’, হবু প্রধানমন্ত্রী বলেন্দ্রকে ফোন মোদীর
Connect with us

ভাইরাল খবর

‘নতুন উচ্চতায় পৌঁছাবে ভারত-নেপাল সম্পর্ক’, হবু প্রধানমন্ত্রী বলেন্দ্রকে ফোন মোদীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নেপালের রাজনীতিতে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দলগুলোকে কার্যত ধুয়ে-মুছে সাফ করে দিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (RSP)। জেন-জি (Gen-Z) আন্দোলনের ঢেউয়ে ভর করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা (Majority) নিয়ে ক্ষমতায় আসার পথে ৩৫ বছর বয়সী তরুণ বালেন শাহ। সবকিছু ঠিকঠাক থাকলে এই প্রাক্তন র‍্যাপারই হতে চলেছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী। এই ঐতিহাসিক জয়ের পর সোমবার বালেন শাহ এবং দলের চেয়ারম্যান রবি লামিছানেকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement
ads

সোমবার রাতে সামাজিক মাধ্যম এক্স (X)-এ প্রধানমন্ত্রী মোদী এই ফোনালাপের (Telephonic Conversation) কথা শেয়ার করেন। তিনি লেখেন, “আরএসপি-র চেয়ারম্যান রবি লামিছানে এবং নেতা বালেন শাহের সঙ্গে কথা হয়েছে। তাঁদের অভূতপূর্ব জয়ে অভিনন্দন জানিয়েছি। দুই দেশের পারস্পরিক সমৃদ্ধি, অগ্রগতি (Progress) এবং কল্যাণের জন্য আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি নিশ্চিত আমাদের যৌথ প্রচেষ্টা ভারত ও নেপালের সম্পর্ককে এক নতুন উচ্চতায় (New Heights) পৌঁছে দেবে।”

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ব্যাপক আন্দোলনের জেরে কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকি অন্তর্বর্তী সরকারের (Interim Government) হাল ধরেন। গত ৫ মার্চ অনুষ্ঠিত হওয়া পার্লামেন্ট নির্বাচনে (Parliamentary Election) ১৬৫টি আসনের মধ্যে ১২৫টিতেই জয় ছিনিয়ে নিয়েছে বালেন শাহের দল। যেখানে ওলির দল মাত্র ৮টি আসনে এবং নেপালি কংগ্রেসও দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। রাজনৈতিক বিশ্লেষকদের (Political Analysts) মতে, নেপালের তরুণ প্রজন্মের মধ্যে বালেন শাহের আকাশছোঁয়া জনপ্রিয়তাই এই অভাবনীয় ফলের প্রধান কারণ।

Advertisement
ads
Continue Reading
Advertisement