কুর্সিতে বসার আগেই টার্গেট! ইজরায়েলি হামলায় গুরুতর জখম ইরানের নয়া সুপ্রিম লিডার
Connect with us

Uncategorized

কুর্সিতে বসার আগেই টার্গেট! ইজরায়েলি হামলায় গুরুতর জখম ইরানের নয়া সুপ্রিম লিডার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইরানের (Iran) নয়া সুপ্রিম লিডার (Supreme Leader) হিসেবে আয়াতোল্লা সইয়েদ মোজতবা হোসেইনি খামেনেইর নাম ঘোষণা হতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর। ইজরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অফ ইজরায়েল’-এর দাবি, যুদ্ধের জেরে বর্তমানে গুরুতর জখম (Injured) হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোজতবা। অনুমান করা হচ্ছে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় (Joint Attack) যখন তাঁর পিতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন, সেই একই হামলায় আহত হয়েছিলেন মোজতবাও। 

মজার বিষয় হলো, ইরানের সরকারি সংবাদমাধ্যম তাঁকে ‘জানবাজ’ (Janbaz) বলে উল্লেখ করেছে, যার অর্থ হলো এমন এক যোদ্ধা যিনি শত্রুর হামলায় আহত হয়েছেন। তবে তিনি ঠিক কতটা আহত বা বর্তমানে কোথায় রয়েছেন, সে বিষয়ে তেহরান প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য (Comment) করা হয়নি। ওই হামলায় মোজতবার স্ত্রী ও পুত্রেরও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। ২৮ ফেব্রুয়ারির পর থেকে তাঁকে এখনও পর্যন্ত প্রকাশ্যে (Publicly) দেখা না যাওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।

এদিকে, ইরানের এই নিয়োগকে কোনওভাবেই মান্যতা দিতে রাজি নয় আমেরিকা ও ইজরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে ওয়াশিংটনের মতামত নেওয়া জরুরি। অন্যদিকে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়েছেন, খামেনেইর উত্তরসূরি হিসেবে যিনিই কুর্সিতে বসবেন, তিনিই হবেন তাঁদের পরবর্তী লক্ষ্য (Target)। এমনকি সুপ্রিম লিডার নির্বাচনকারী ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদের (Assembly of Experts) সদস্যদেরও রেহাই দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইজরায়েলি সেনা। এই ভয়াবহ অস্থিরতার মাঝেই মোজতবার জখম হওয়ার খবর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে (Politics) নতুন মোড় নিয়ে এল।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads