কালীঘাটে পুজো দিতে গিয়ে ফের 'গো ব্যাক' স্লোগান, বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার
Connect with us

ভাইরাল খবর

কালীঘাটে পুজো দিতে গিয়ে ফের ‘গো ব্যাক’ স্লোগান, বিক্ষোভের মুখে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026) দোরগোড়ায়। আর সেই প্রস্তুতির পর্যালোচনায় (Review) রাজ্যে পা রাখতেই নজিরবিহীন বিক্ষোভের (Protest) মুখে পড়লেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার (Chief Election Commissioner) জ্ঞানেশ কুমার। রবিবার রাতে কলকাতা বিমানবন্দরে নামার পর থেকেই তাঁকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান এবং কালো পতাকা প্রদর্শনের ঘটনা ঘটে। সেই রেশ বজায় থাকল সোমবার সকালেও।

এদিন সকালে কড়া পুলিশি পাহারায় (Strict Security) কালীঘাট মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার। সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল। কিন্তু মন্দির চত্বরে পৌঁছানো মাত্রই একদল বিক্ষোভকারী তাঁকে লক্ষ্য করে কালো পতাকা দেখান। অভিযোগ, এসআইআর (SIR) প্রক্রিয়ায় বহু সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় নথি (Documents) থাকা সত্ত্বেও কেন এই পদক্ষেপ, তা নিয়ে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা।

যদিও বিক্ষোভের মুখেও মেজাজ হারাননি সিইসি (CEC)। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি শান্তভাবে বলেন, “পশ্চিমবঙ্গের সকল ভাইবোনকে আমার নমস্কার। মা কালী সবার ভালো করুন, সবাইকে ভালো রাখুন।” এরপর তিনি সোজা চলে যান পূর্বনির্ধারিত বৈঠকে যোগ দিতে।

আজকের কর্মসূচিতে রাজনৈতিক দলগুলোর (Political Parties) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক রয়েছে কমিশনের। তৃণমূলের পক্ষে ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যের মতো শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন। এরপর রাজ্য পুলিশের ডিজি (DGP) এবং মুখ্যসচিব (Chief Secretary) নন্দিনী চক্রবর্তীর সঙ্গে আইনশৃঙ্খলা (Law and Order) নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা করবেন কমিশনের ফুল বেঞ্চ (Full Bench)। জেলার জেলাশাসক (DM) ও পুলিশ সুপারদের (SP) সঙ্গেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোট প্রস্তুতি খতিয়ে দেখা হবে। বিমানবন্দরের বাইরে গতরাতেই বিক্ষোভ দেখিয়েছেন বাম ও শাসকদলের কর্মী-সমর্থকরা, যা সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়।

Advertisement
ads
Continue Reading
Advertisement