ভাইরাল খবর
তিন দিন বন্ধ ঘর, বেরোচ্ছিল অসহ্য দুর্গন্ধ! জেএনএম মেডিক্যাল কলেজে ছাত্রের মর্মান্তিক পরিণতি
ডিজিটাল ডেস্কঃ নদীয়ার কল্যাণী জেএনএম (JNM) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বয়েজ হস্টেল থেকে এক ডাক্তারি পড়ুয়ার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম পুলক হালদার (Pulak Haldar), যিনি এমবিবিএস (MBBS) ফাইনাল ইয়ারের পড়ুয়া ছিলেন। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে।
জানা গিয়েছে, শেষবার তাঁকে কলেজের ক্যান্টিনে (Canteen) দেখা গিয়েছিল। এরপর টানা তিন দিন তাঁর হস্টেলের ঘরটি বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তীব্র দুর্গন্ধ (Bad Smell) বেরোতে দেখে অন্য পড়ুয়ারা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে পুলকের নিথর দেহটি উদ্ধার করে। মৃতদেহে পচন ধরায় প্রাথমিক অনুমান করা হচ্ছে যে, বেশ কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে। তবে এটি আত্মহত্যা (Suicide) নাকি অন্য কোনো কারণ, তা এখনও স্পষ্ট নয়।
হাসপাতাল সুপার এবং পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে দেহটি ময়নাতদন্তের (Post-mortem) জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কিছু দিন আগেই দুর্গাপুরের একটি মেডিক্যাল কলেজেও এক ছাত্রের দেহ উদ্ধার হয়েছিল, যা নিয়ে বড়সড় বিতর্ক (Controversy) দানা বাঁধে। কল্যাণীর এই ঘটনায় ছাত্র মহলে শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত (Investigation) শুরু করেছে।
