গোল্ডেন হরাইজন মিসাইল পাচ্ছে ভারত, মোদী-নেতানিয়াহু সামরিক চুক্তিতে কাঁপবে শত্রুদেশ
Connect with us

দেশ

গোল্ডেন হরাইজন মিসাইল পাচ্ছে ভারত, মোদী-নেতানিয়াহু সামরিক চুক্তিতে কাঁপবে শত্রুদেশ

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইজরায়েল সফরে (PM Modi Israel Visit) দুই দেশের সামরিক সম্পর্কে এক ঐতিহাসিক মোড় আসতে চলেছে। এবার ভারতের হাতে আসতে চলেছে বিশ্বের অন্যতম দ্রুততম এবং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘গোল্ডেন হরাইজন’ (Golden Horizon)। বুধবার তেল আভিভে মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান বেঞ্জামিন নেতানিয়াহু। দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কেবল অস্ত্রই নয়, ভারতকে অত্যাধুনিক মারণাস্ত্রের প্রযুক্তিও (Technology Transfer) দেবে ইজরায়েল। এই তালিকায় রয়েছে বিখ্যাত ‘আয়রণ ডোম’ (Iron Dome), ‘আয়রণ বিম’ এবং লরার (LORA) মতো শক্তিশালী সরঞ্জাম।

সবচেয়ে বেশি নজর কেড়েছে ‘গোল্ডেন হরাইজন’। এটি একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (Air-Launched Ballistic Missile)। ভারতীয় বায়ুসেনার সুখোই এসইউ-৩০এমকেআই (Sukhoi-30MKI) যুদ্ধবিমান থেকে এই মিসাইল ছোড়া যাবে। এর পাল্লা প্রায় ১০০০ থেকে ২০০০ কিলোমিটার। এর বিশেষত্ব হলো, এটি শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে (Hypersonic Speed) ধেয়ে গিয়ে মাটির গভীরে থাকা শত্রুর বাঙ্কার (Underground Bunker) বা পরমাণু ঘাঁটি নিমেষে ধূলিসাৎ করতে পারে। এর গতিবেগ ভারতের গর্ব ‘ব্রহ্মস’ মিসাইলের থেকেও বেশি হতে পারে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের (Defense Experts) অনুমান।

মউ (MoU) স্বাক্ষর হলে ভারত পাবে ইজরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের তৈরি ‘রাফালস ডেভিড স্লিং’ (David’s Sling) এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মতো গোপন প্রযুক্তি। কাতারের দোহায় হামাসের ঘাঁটি ধ্বংসের সময় এই প্রযুক্তির ধ্বংসাত্মক ক্ষমতা বিশ্ব দেখেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর বায়ুসেনার শিরদাঁড়া আরও মজবুত করতে এই প্রতিরক্ষা চুক্তি (Defense Deal) তুরুপের তাস হতে চলেছে। ভারতই হবে প্রথম বিদেশি রাষ্ট্র, যারা ইজরায়েলি প্রযুক্তির এই ‘সোনালি দিগন্ত’ নিজের ভাঁড়ারে পাবে।

Advertisement
ads
Continue Reading
Advertisement