ডালখোলায় নাবালকদের ওপর 'অমানবিক' নির্যাতন! পুলিশের জালে মূল অভিযুক্ত বিজেপি নেতা
Connect with us

উত্তরবঙ্গ

ডালখোলায় নাবালকদের ওপর ‘অমানবিক’ নির্যাতন! পুলিশের জালে মূল অভিযুক্ত বিজেপি নেতা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় চোর সন্দেহে চার নাবালককে অমানবিক নির্যাতনের (Inhuman Torture) অভিযোগে গ্রেপ্তার হলেন স্থানীয় বিজেপি নেতা অর্জুন সরকার। অভিযোগ, বৃহস্পতিবার রাতে চার কিশোরকে ক্যাটারিংয়ের কাজের নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের ওপর চুরির অপবাদ (Allegation of theft) দিয়ে রাতভর চালানো হয় নৃশংস অত্যাচার। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল (Viral) হতেই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

নিগৃহীত কিশোরদের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে তুষার কান্তি সাহা, কৌশিক মাহাতো ও বিক্কি সিং নামে তিন যুবক তাদের বাড়িতে এসে কাজের কথা বলে ছেলেদের নিয়ে যায়। এরপর অর্জুন সরকারের বাইক শোরুমের সামনে নিয়ে গিয়ে শুরু হয় বেধড়ক মারধর (Physical Assault)। এখানেই শেষ নয়, তিন কিশোরকে বাইকে করে শিকারপুরে নিয়ে গিয়ে পুনরায় নির্যাতন করা হয় যাতে তারা চুরির দায় স্বীকার (Confess) করে নেয়।

বর্তমানে আহত চার কিশোর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Medical College and Hospital) চিকিৎসাধীন। শুক্রবার সকালে নির্যাতিতদের অভিভাবকরা ডালখোলা থানায় লিখিত অভিযোগ (Written Complaint) দায়ের করলে তদন্তে নামে পুলিশ। প্রথমে এক যুবককে আটক করা হলেও মূল অভিযুক্ত অর্জুন সরকার গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান (Operation) চালিয়ে পুলিশ অর্জুন সরকারকে গ্রেপ্তার করেছে। যদিও অভিযুক্তের দাবি, তিনি রাজনৈতিক চক্রান্তের (Political Conspiracy) শিকার। পুলিশ ঘটনার তদন্ত (Investigation) চালিয়ে যাচ্ছে।