‘এটা তো তৃণমূলের টাকা নয়, এটা সরকারের’! মুখ্যমন্ত্রীর প্রকল্প ‘যুব সাথী’র লাইনে বিজেপি নেত্রী
Connect with us

ভাইরাল খবর

‘এটা তো তৃণমূলের টাকা নয়, এটা সরকারের’! মুখ্যমন্ত্রীর প্রকল্প ‘যুব সাথী’র লাইনে বিজেপি নেত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘যুব সাথী’ (Yuva Sathi) প্রকল্প নিয়ে যখন রাজনৈতিক চাপান-উতোর (Political tussle) তুঙ্গে, ঠিক তখনই এক নজিরবিহীন দৃশ্য দেখা গেল হুগলিতে। প্রকল্পের ভাতার বিরোধিতা করে যখন বিজেপি সরব, তখন খোদ বিজেপি নেত্রীকেই দেখা গেল প্রকল্পের ফর্ম ফিল আপ (Form fill up) করার লাইনে।

শুক্রবার সকালে হুগলির গোঘাট ২ নম্বর ব্লক অফিসে (Block office) ‘যুব সাথী’র লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আরামবাগ টাউন মহিলা মোর্চার কনভেনার (Convener) সুদেষ্ণা অধিকারী মোহান্তকে। লাইনে দাঁড়িয়ে তিনি অকপটে জানান, “এই টাকাটা তৃণমূলের নিজস্ব তহবিল থেকে আসছে না, এটা সরকারি টাকা (Government fund)। তাই এটি সবার প্রাপ্য।” শুধু তাই নয়, এই মানবিক উদ্যোগের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে সাধুবাদও (Appreciation) জানান। তাঁর মতে, অনেক শিক্ষিত বেকার যুবক-যুবতী চাকরির আবেদনের ফর্ম কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইতে লজ্জা পান, তাঁদের জন্য এই ভাতা অত্যন্ত প্রয়োজনীয়।

সুদেষ্ণা দেবী দাবি করেন তিনি তাঁর ছেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন, যদিও নথিপত্রে গ্রাহক (Applicant) হিসেবে তাঁর নিজের নামই লক্ষ্য করা গেছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি ঘাসফুল শিবির। গোঘাট-২ ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার বলেন, “বিরোধীরাও যে প্রকল্পের সুবিধা নিচ্ছেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সাফল্যের (Success) বড় প্রমাণ।”

Advertisement
ads
Continue Reading
Advertisement