পহেলগাঁও কাণ্ডে নিহতের পরিবারকে চাকরি দিতে ব্যর্থ মহারাষ্ট্র সরকার! শাহের দ্বারস্থ কন্যা
Connect with us

অপারেশন সিঁদুর

পহেলগাঁও কাণ্ডে নিহতের পরিবারকে চাকরি দিতে ব্যর্থ মহারাষ্ট্র সরকার! শাহের দ্বারস্থ কন্যা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রতিশ্রুতি (promise) দিয়েই কি হাত ধুয়ে ফেলল মহারাষ্ট্রের বিজেপি সরকার? জম্মু-কাশ্মীরের পহেলগাঁও (Pahalgam) জঙ্গি হামলায় নিহত সন্তোষ জগদালের পরিবার ১০ মাস পেরিয়ে গেলেও আজও সরকারি চাকরির দেখা পায়নি। সরকারের উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে শেষমেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দ্বারস্থ হয়েছেন নিহতের কন্যা আশাবরী জগদালে।

গত বছর ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন মহারাষ্ট্রের ৬ জন পর্যটক। সেই সময় প্রশাসনের তরফে নিহতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একজনকে সরকারি চাকরির (government job) আশ্বাস দেওয়া হয়েছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম (breadwinner) বাবাকে হারিয়ে বেসরকারি কাজ ছেড়ে মায়ের পাশে দাঁড়ান আশাবরী। তাঁর অভিযোগ, গত ১০ মাস ধরে দপ্তরে দপ্তরে ঘুরেও প্রশাসন থেকে কেবল ‘বিষয়টি দেখা হচ্ছে’ বলেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

সংসারের সঞ্চয় (savings) ফুরিয়ে আসায় দিশেহারা হয়ে আশাবরী এবার সাংসদ মেধা কুলকার্নির মাধ্যমে শাহকে চিঠি লিখেছেন। প্রশাসনের ব্যবহার ও মন্ত্রীদের অসহযোগিতায় তিনি রীতিমতো স্তম্ভিত। এদিকে বিজেপি নেতা নবনাথ বান আশ্বস্ত করেছেন যে, তিনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের সাথে কথা বলে দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করবেন।

Continue Reading
Advertisement