ফের অশান্ত মণিপুর! ৩০টিরও বেশি বাড়িতে আগুন, বন্ধ ইন্টারনেট পরিষেবা
Connect with us

দেশের খবর

ফের অশান্ত মণিপুর! ৩০টিরও বেশি বাড়িতে আগুন, বন্ধ ইন্টারনেট পরিষেবা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মণিপুরে (Manipur) ফের মাথাচাড়া দিল অশান্তি (violence)। পাহাড়ি জেলা উখরুলে (Ukhrul) কুকি-জো (Kuki-Zos) ও নাগা (Naga) গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা (internet services) বন্ধ করে দিয়েছে রাজ্য প্রশাসন। পাশাপাশি জারি হয়েছে কার্ফু (curfew) এবং মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী (security forces)।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে উখরুল জেলার লিতান (Litan) এলাকায় উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, সশস্ত্র দুষ্কৃতীরা (armed miscreants) অন্তত ৯–১০টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। কিছু এলাকায় গুলিচালনার (firing) ঘটনাও ঘটেছে। সরকারি হিসেব অনুযায়ী, রবিবার ও সোমবার মিলিয়ে প্রায় ৩০টিরও বেশি বাড়ি পুড়ে গিয়েছে। সংঘর্ষে এক পুলিশকর্মী-সহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

এই অশান্তির সূত্রপাত শনিবার রাতে। অভিযোগ, এক কুকি-জো যুবকের সঙ্গে এক তাংখুল নাগা ব্যক্তির সংঘর্ষ থেকেই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা ক্রমশ বাড়ে। আতঙ্কে বহু পরিবার ঘরছাড়া (displaced) হয়ে পার্শ্ববর্তী জেলায় আশ্রয় নিয়েছে।

Advertisement
ads

ভুয়ো খবর (fake news) ও গুজব রুখতেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করতে দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Continue Reading
Advertisement