ভাইরাল খবর
একদফা ভোটের প্রস্তাব, তার মাঝেই পুলিশের বদলি নিয়ে তৎপর সিইও দপ্তর
ডিজিটাল ডেস্কঃ আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) ঘিরে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার হচ্ছে। এর মধ্যেই রাজ্যের নির্বাচন-সংক্রান্ত দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের বদলি (Police Transfer) ও পোস্টিং (Posting) প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (Chief Electoral Officer) দপ্তর। এই মর্মে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে (Home Secretary) চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই পুলিশের সমস্ত বদলি ও পোস্টিং সংক্রান্ত কাজ সম্পূর্ণ করতে হবে। শুধু তাই নয়, প্রক্রিয়া শেষ হলে সেই সংক্রান্ত রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India) এবং সিইও দপ্তরকেও পাঠাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সিইও দপ্তরের তরফে অ্যাডিশনাল চিফ ইলেকট্রোরাল অফিসার (Additional CEO) এই চিঠি পাঠিয়েছেন।
উল্লেখ্য, বর্তমানে রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (Special Intensive Revision – SIR) সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন। সোমবার আদালত এই মামলার শুনানির সময়সীমা আরও সাত দিন বাড়ানোর নির্দেশ দিয়েছে। ফলে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List) প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে একদফা ভোট (Single Phase Poll) গ্রহণ সম্ভব নয় বলেই মনে করছে সিইও দপ্তর। এদিকে মঙ্গলবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের (Full Bench) সঙ্গে বৈঠকে বসছেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেখানে বাংলায় একদফায় ভোট করানোর প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে বলেও জানা যাচ্ছে। এমন আবহেই আইনশৃঙ্খলা (Law and Order) বজায় রাখতে পুলিশের বদলি প্রক্রিয়া দ্রুত শেষ করার উপর জোর দিল সিইও দপ্তর।


