মমতা বিধানসভায় শুভেন্দুকে কটাক্ষ! “আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি”
Connect with us

ভাইরাল খবর

মমতা বিধানসভায় শুভেন্দুকে কটাক্ষ! “আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি”

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বিধানসভায় (Assembly) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বুধবার সুপ্রিম কোর্ট (Supreme Court) সফরের পর বৃহস্পতিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)-কে সরাসরি বার্তা দিলেন, “আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি।” অধিবেশন কক্ষে তিনি জানান, বিরোধীরা অনেক আসন হারাবেন।

মমতা অনুপ্রবেশকারী (infiltrators) ইস্যু নিয়েও সরব হন। তিনি প্রশ্ন তোলেন, “নতুন ভোটাররা কি ভোট দেবেন না? পরিযায়ী বাঙালির (migrant Bengalis) হেনস্থার বিষয়টি কে দেখছে?” অসম ও উত্তর-পূর্ব রাজ্যগুলিতে কেন এসআইআর (SIR) হচ্ছে না, তাও জানতে চেয়েছেন।

রাজ্যপালের (Governor) ভাষণের আলোচনায় মমতা শুভেন্দুকে কটাক্ষ করেন, “আপনারা জিরো ছিলেন, জিরো থাকবেন, বাংলা হিরো ছিল, হিরো থাকবে।” ভোটার তালিকা নিয়ে তিনি পুনরায় প্রশ্ন তোলেন। মমতা বলেন, “আগের ভোটার লিস্ট দিয়েই ২০২৪-এ জিতেছেন, এবার অনেক আসন হারাবেন।”

Advertisement
ads

শুভেন্দুর অনুপ্রবেশ ইস্যু তোলার জবাবে মমতা বলেন, “আগে জমি দিয়ে কাজ শেষ করুন, তারপর নতুন জমি দেব। জাতীয় গ্রন্থাগারে (National Library) পেগাসাস লাগানো হয়েছে, রোহিঙ্গা খুঁজেছেন?” এজেন্সি ইস্যু এবং কেন্দ্রীয় সরকারের দিকে তাকিয়ে মমতার তীব্র বক্তব্য বিধানসভায় তুঙ্গে তরজা তৈরি করেছে।

Continue Reading
Advertisement