দিল্লিতে এসআইআর প্রতিবাদে মমতা, বঙ্গভবনে কালো পোশাকে অবস্থান
Connect with us

ভাইরাল খবর

দিল্লিতে এসআইআর প্রতিবাদে মমতা, বঙ্গভবনে কালো পোশাকে অবস্থান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ এসআইআর (SIR Issue) সংক্রান্ত দিল্লিতে (Delhi) বাঙালিদের হেনস্থার (Harassing Bengali People) অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বঙ্গভবনে (Bangabhaban) কালো পোশাক (Black Dress) পরে অবস্থান বিক্ষোভ করেন ‘ক্ষতিগ্রস্ত’দের পরিবারের সদস্যরা। সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “এসআইআর (SIR Process) নামে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, তা সহ্য করা যায় না। বারবার চিঠি দেওয়া হলেও উত্তর পাইনি, সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হচ্ছে না।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “দিল্লি পুলিশ (Delhi Police) বঙ্গভবনে ঢুকে সার্চ করছে। সেখানে বাংলার মানুষরা আছেন, এটি আমাদের ভবন। এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।” তিনি কমিশন ও বিজেপিকে (BJP) একসাথে টার্গেট করে অভিযোগ করেন, প্রক্রিয়ার তাড়াহুড়ো ও AI-এর অপব্যবহার হচ্ছে। ৫০ জন ভোটারকে জীবিত থাকা সত্ত্বেও মৃত দেখানো হয়েছে। একই সঙ্গে আরও ৫০ জনের মৃতপরিজন বঙ্গভবনে আনা হয়েছে।

মমতার বার্তা স্পষ্ট—“যদি বাংলার মানুষের জন্য আর কেউ না লড়ে, আমি লড়ব। লড়াই চালিয়ে যাব।” তিনি এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা এবং বাঙালিদের সুরক্ষা নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন।

Continue Reading
Advertisement