ভাইরাল খবর
কয়লা পাচার মামলায় জামুরিয়ার ব্যবসায়ী রমেশ বনসলের বাড়িতে ৭০ লক্ষ টাকা উদ্ধার
ডিজিটাল ডেস্কঃ কয়লা পাচার মামলা (Coal Scam Case)-এর তদন্তে ইডি (ED) মঙ্গলবার ভোর থেকে রাজ্যের ৯ জায়গায় অভিযান (Raid) চালিয়েছে। জামুরিয়ায় ব্যবসায়ী রমেশ বনসলের (Ramesh Bansal) বাড়ি, তাঁর দুই ছেলের বাড়ি ও পাঞ্জাবি মোড়ের হার্ডওয়্যার দোকান ও গুদামে তল্লাশি চলে। ইতিমধ্যেই প্রায় ৭০ লক্ষ টাকা নগদ (Cash) উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে তিনটি মেশিনে (Machines) টাকা গণনা চলছে।
ইডি সূত্রে জানা গেছে, বালি ও কয়লা পাচার সংক্রান্ত আর্থিক লেনদেন খতিয়ে দেখতেই এই অভিযান। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, পাণ্ডবেশ্বরসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চলেছে। দিল্লিতেও (Delhi) ইডির একটি দল তদন্ত চালাচ্ছে।
দুর্গাপুরে বালি ব্যবসায়ী প্রবীর দত্তের (Prabir Dutta) বিলাসবহুল বাড়িতেও তল্লাশি চলে। সূত্রের দাবি, কয়েকজন মূল সন্দেহভাজন যেমন মনোরঞ্জন মণ্ডল, কিরণ খান, শেখ আখতার, চিন্ময় মণ্ডল, অমিত বনশল ও মির্জা নিজামুদ্দিন-এর নাম তালিকাভুক্ত।
দু’মাস আগে ডিজিটাল প্রমাণ (Digital Evidence) বাজেয়াপ্ত হয়েছে। এ অভিযান কয়লা পাচার চক্রের (Coal Smuggling) মূল হোতাদের বিরুদ্ধে মামলাকে আরও এগিয়ে নিয়ে যাবে।
