দেশের খবর
বাজেটের পরে কোন জিনিস সস্তা, কোনটা দামি? জানুন তালিকা
ডিজিটাল ডেস্কঃ বাজেটের জটিল অর্থনৈতিক (Economic) বিশ্লেষণের বাইরে সাধারণ মানুষের সবচেয়ে বড় আগ্রহ থাকে দৈনন্দিন পণ্যের দামে। কোন জিনিস সস্তা হচ্ছে, আর কোনটির দাম বাড়ছে—এই প্রশ্নই ঘোরে আমজনতার মনে। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটে (Union Budget 2026) সেই দিকেই বিশেষ নজর পড়েছে।
এবারের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে (Import Duty) ছাড়ের ঘোষণা করেছেন। কিছু পণ্যে সম্পূর্ণ করছাড়, আবার কিছু ক্ষেত্রে শুল্ক বাড়ানো হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে বাজারদরে।
যেগুলি সস্তা হতে পারে:
১৭টি জীবনদায়ী ওষুধ (Life-saving Drugs), যার মধ্যে ডায়াবেটিস ও ক্যানসারের ওষুধ রয়েছে, স্মার্টফোন (Smartphone) ও তার যন্ত্রাংশ, ইলেকট্রিক গাড়ির ব্যাটারি (EV Battery), চামড়ার ব্যাগ, জুতো, সি-ফুড (Sea Food), খেলার সামগ্রী, বিদেশ ভ্রমণ (Foreign Travel), সিএনজি (CNG), সোলার প্যানেল (Solar Panel), মাইক্রোওয়েভ, বিমানের যন্ত্রাংশ, বিড়ি ও শাড়ি।
যেগুলি দামি হতে পারে:
সিগারেট, মদ (Alcohol), তামাকজাত পণ্য এবং নির্দিষ্ট কিছু খনিজ (Minerals)।
সরকারের লক্ষ্য আত্মনির্ভর ভারত (Atmanirbhar Bharat)। তাই কিছু বিদেশি পণ্যের আমদানি কর বাড়ানো হয়েছে, যাতে দেশীয় উৎপাদন উৎসাহ পায়। ফলে বিদেশি পণ্য দামি হলেও, ভারতে তৈরি জিনিস তুলনামূলক সস্তা হতে পারে।
চিকিৎসাক্ষেত্রে ওষুধের দাম কমানোয় স্বস্তি মিললেও, মদ-সিগারেটের দাম বাড়ায় হতাশ নেশাগ্রস্তরা। পাশাপাশি করদাতাদের (Taxpayers) জন্য বড় ছাড় না থাকায় মধ্যবিত্তের মন খারাপ। যদিও ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন (New Income Tax Law) চালু ও রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছে কেন্দ্র।
