ভাইরাল খবর
‘ওর পুরুষাঙ্গ অচল ছিল, আমার ছোঁয়ায় স্ত্রী অন্তঃসত্ত্বা!’ ওরির মন্তব্যে পর ভাইরাল ভিডিও
ডিজিটাল ডেস্কঃ আম্বানিদের মেগাবাজেট অনুষ্ঠান (Mega Budget Event) হোক কিংবা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি (Pre-Diwali Party)—বলিউডের (Bollywood) এমন খুব কম আয়োজন আছে, যেখানে তাঁর উপস্থিতি চোখে পড়ে না। রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে সুহানা খান, জাহ্নবী কাপুর, নাইসা দেবগন—সবার সঙ্গেই ঘনিষ্ঠতা। বলিপাড়ার সেই চেনা মুখ ওরহান আত্রামানি ওরফে ওরি (Orhan Awatramani aka Orry) আবারও চর্চার কেন্দ্রে।
এবার এলভিশ যাদবের (Elvish Yadav) পডকাস্টে এসে এমন এক মন্তব্য করলেন, যা শুনে কার্যত থমকে গিয়েছে নেটপাড়া (Internet)। পাপারাজ্জিদের কাছেও যাঁকে নিয়ে আগাম সতর্কতা থাকে, সেই ‘সেলেব ইনফ্লুয়েন্সার’ (Celeb Influencer)-এর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা।
পডকাস্টে ওরি দাবি করেন, এক দম্পতি দীর্ঘ ৮ বছর ধরে সন্তানসুখ (Parenthood) লাভের চেষ্টা করছিলেন। কিন্তু বারবার ব্যর্থ হচ্ছিলেন। সেই সময় নাকি ওই ব্যক্তি ওরির সঙ্গে যোগাযোগ করেন। ওরির কথায়, “ওই ব্যক্তি আমাকে সরাসরি বলেন—ওরি, আমার সন্তান হচ্ছে না। তুমি কি কোনওভাবে সাহায্য করতে পারো?”
What did I just watch?!?! Oh my god!
byu/Maggi-is-my-name inInstaCelebsGossip
এরপরই আসে সবচেয়ে বিতর্কিত অংশ। ওরির দাবি, ওই ব্যক্তি তাঁকে নিজের পুরুষাঙ্গ (Genital Organ) স্পর্শ করার প্রস্তাব দেন। ওরি বলেন, “আমি ওনাকে বলেছিলাম, আমার ছোঁয়ায় কাজ হলে আমি সাহায্য করতেই পারি। তবে তার জন্য পারিশ্রমিক (Fees) মেটাতে হবে।”
এখানেই থামেননি ওরি। তিনি আরও যোগ করেন, “আমি ওর পুরুষাঙ্গ স্পর্শ করি। আমার ছোঁয়ায় যদি ওর অচল পুরুষাঙ্গ (Inactive Organ) সক্ষম হয়, তাতে সমস্যা কী?” এই অংশ শোনার সময় সঞ্চালক এলভিশ যাদবের চোখেমুখে হতভম্ব ভাব স্পষ্ট হয়ে ওঠে।
কিন্তু গল্পে তখনও শেষ হয়নি। ওরির আরও সংযোজন, “ওই ব্যক্তির স্ত্রী ৮ বছর ধরে গর্ভধারণ (Pregnancy) করতে পারছিলেন না। কিন্তু আমি স্পর্শ করার মাত্র তিন মাসের মধ্যেই শুনি, তিনি সন্তানসম্ভবা। আমার ছোঁয়ায় নাকি ওই ব্যক্তির যৌনআকাঙ্ক্ষা (Sexual Desire) এতটাই বেড়ে যায় যে তিন মাসেই স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।”
এই মন্তব্যের ভিডিও ক্লিপই এখন সোশ্যাল মিডিয়া (Social Media)-তে ভাইরাল। কেউ অবাক হয়ে কানে হাত দিচ্ছেন, কেউ আবার এলভিশ যাদবের বিস্মিত অভিব্যক্তি দেখে হাসিতে ফেটে পড়ছেন। সব মিলিয়ে, ওরির এই মন্তব্য আপাতত নেটপাড়ার অন্যতম আলোচিত বিষয়।
