ব্যারাকপুরের সভা থেকে আনন্দপুর কাণ্ডে রাজ্য সরকারকে আক্রমণ অমিত শাহের
Connect with us

ভাইরাল খবর

ব্যারাকপুরের সভা থেকে আনন্দপুর কাণ্ডে রাজ্য সরকারকে আক্রমণ অমিত শাহের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আনন্দপুরের নাজিরাবাদের ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident) নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার ব্যারাকপুরের আনন্দপুরীতে কর্মী সম্মেলন (Worker Conference) থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সরাসরি তৃণমূল কংগ্রেসকে (TMC) কাঠগড়ায় তুললেন তিনি। এই মর্মান্তিক ঘটনার জন্য শাসকদলের দুর্নীতিকেই দায়ী করেন শাহ।

তিনি প্রশ্ন তোলেন, এতজনের মৃত্যু ও বহু নিখোঁজের পরেও কেন মোমো সংস্থার (Momo Company) মালিককে গ্রেফতার করা হয়নি? শাহের অভিযোগ, প্রভাবশালীদের বাঁচানোর চেষ্টা চলছে। সম্প্রতি স্পেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মোমো সংস্থার মালিকের একটি ছবি প্রকাশ্যে আসার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই কারণেই কি রাজ্য সরকার নীরব?”

শাহ আরও দাবি করেন, যদি নিহতরা অনুপ্রবেশকারী (Illegal Immigrant) হতেন, তবে কি একই ভূমিকা নিত রাজ্য সরকার? গোটা ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের (Judicial Probe) দাবিও জানান তিনি।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি আনন্দপুরের নাজিরাবাদের কারখানা ও গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া দেহাংশের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ ম্যাপিং (DNA Mapping) শুরু হওয়ার কথা। ইতিমধ্যেই কারখানার ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার গ্রেফতার হয়েছেন। এই ঘটনার দায় নিয়ে বিজেপি সরকার এলে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে—এমন আশ্বাস দেন অমিত শাহ।

Advertisement
ads