খেলার খবর
আমেরিকায় বিশ্বকাপ বয়কট, ফুটবলভক্তদের সীমান্তে হেনস্তার আশঙ্কা
ডিজিটাল ডেস্কঃ ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আমেরিকায় (USA) অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপ (Football World Cup)-এ দর্শক ও ফুটবলপ্রেমীদের (football fans) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার (Sepp Blatter)। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমেরিকার সীমান্ত (border) পেরোনোর সময় ফুটবলভক্তরা হেনস্তার (harassment) শিকার হতে পারেন। অভিবাসন (immigration) আধিকারিকদের সন্তুষ্ট করতে ব্যর্থ হলে ফেরত পাঠানোও হতে পারে।
ব্লাটারের মন্তব্যের পেছনে রয়েছে ট্রাম্প সরকারের (Trump administration) কঠোর অভিবাসী নীতি। ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা (visa) স্থগিত। বিশ্বকাপে অংশগ্রহণকারী ইরান, ব্রাজিলসহ অন্যান্য দেশের ফুটবল খেলোয়াড় ও দর্শকরা ভিসা পাবেন কিনা সন্দেহ রয়েছে। যদিও ট্রাম্প আশ্বাস দিয়েছেন খেলোয়াড়দের জন্য দরজা খোলা থাকবে, তবু অনিশ্চয়তা কাটেনি।
সাম্প্রতিক গ্রিনল্যান্ড (Greenland) দখল সংক্রান্ত ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন (European Union) ক্ষুব্ধ। ফ্রান্স ও জার্মানি এমন অবস্থায় বিশ্বকাপ বয়কট (boycott) করার কথা ভাবছে। ব্লাটারও দর্শক ও ভক্তদের জন্য যুক্তি দেখিয়ে বয়কটের পরামর্শ দিয়েছেন।
