বাজেটের আগে সর্বদল বৈঠক, জনমুখী ঘোষণার ইঙ্গিত সরকারের
Connect with us

দেশের খবর

বাজেটের আগে সর্বদল বৈঠক, জনমুখী ঘোষণার ইঙ্গিত সরকারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগামী মাসের শুরুতেই সংসদে (Parliament) পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট (Union Budget)। তার আগেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সেরে নিতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার (Central Government)। সংসদীয় ঐতিহ্য মেনে, ২৮ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে বাজেট অধিবেশন (Budget Session)। তার একদিন আগে, অর্থাৎ ২৭ জানুয়ারি সর্বদলীয় বৈঠক (All Party Meeting) ডেকেছে সরকার।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু (Kiren Rijiju) জানিয়েছেন, ২৭ জানুয়ারি সকাল ১১টায় সংসদের কমিটি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হবে। উদ্দেশ্য—আইন প্রণয়ন (Legislation) ও গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে বিরোধীদের সহযোগিতা নিশ্চিত করা, যাতে অধিবেশন নির্বিঘ্নে চলে।

অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) লোকসভা ও রাজ্যসভার (Lok Sabha–Rajya Sabha) যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। উল্লেখযোগ্যভাবে, বহুদিন পরে রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ হবে। এই নিয়ে টানা নবমবার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন (Nirmala Sitharaman)।

Advertisement
ads

বাজেট অধিবেশন চলবে ২ এপ্রিল পর্যন্ত। প্রথম ধাপ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপ শুরু ৯ মার্চ। সূত্রের খবর, বাজেটে অর্থনৈতিক বৃদ্ধি (Economic Growth), বিকশিত ভারত (Viksit Bharat) লক্ষ্য এবং নির্বাচনমুখী রাজ্যগুলির জন্য বিশেষ বরাদ্দ থাকতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিশেষ করে মার্কিন শুল্কনীতি (Tariff Policy) মোকাবিলার দিকেও নজর রাখছে সরকার।

Continue Reading
Advertisement