রাজনীতি
‘অনেক জায়গায় ভাষাই বদলে যাচ্ছে’, বাংলায় অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক মোদী
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ (infiltration) ইস্যুতে ফের তৃণমূল কংগ্রেসকে (TMC) তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শনিবার মালদহে (Malda) বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) সহ একাধিক ট্রেনের উদ্বোধনের পর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, “বাংলার অনেক জায়গায় তো ভাষাই বদলে যাচ্ছে।” তাঁর দাবি, অনুপ্রবেশকারীদের (illegal immigrants) মদত দেওয়ার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের বহু উন্নত দেশেও অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গেও এক এক করে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়া দরকার। কিন্তু তৃণমূল সরকার থাকলে সেটা সম্ভব নয়।” তাঁর অভিযোগ, রাজ্যে জমি (land), কাজ (job) ও নিরাপত্তা (security) কোনোটাই সুরক্ষিত নয়।
মোদীর আরও দাবি, বছরের পর বছর ধরে তৃণমূল নেতারা অনুপ্রবেশকারীদের বসবাসের সুযোগ করে দিচ্ছেন। এর ফলে স্থানীয় মানুষের কাজ কেড়ে নেওয়া হচ্ছে, অপরাধ (crime) ও আতঙ্ক (fear) ছড়াচ্ছে। মালদহ, মুর্শিদাবাদ (Murshidabad) সহ একাধিক জেলায় দাঙ্গা (riot) বৃদ্ধির অভিযোগও তোলেন তিনি।
প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা (strict action) নেওয়া হবে এবং প্রশাসনের সঙ্গে তাদের যোগসূত্র ছিন্ন করা হবে।
