ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ট্রাম্প? উইকিপিডিয়ার স্ক্রিনশট ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়
Connect with us

বিশ্বের খবর

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ট্রাম্প? উইকিপিডিয়ার স্ক্রিনশট ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভেনেজুয়েলা দখলের (takeover) ইঙ্গিত কি আরও স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সোমবার সকালে গোটা বিশ্বের তথ্যভাণ্ডার উইকিপিডিয়া (Wikipedia)-তে আচমকাই দেখা যায়, ভেনেজুয়েলার কার্যকরী প্রেসিডেন্ট (Acting President) হিসেবে লেখা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নাম। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয় তীব্র চর্চা।

ভারতীয় সময় সোমবার সকালে নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশাল (Truth Social)-এ একটি স্ক্রিনশট শেয়ার করেন ট্রাম্প। স্ক্রিনশটটি উইকিপিডিয়ার পেজ থেকে নেওয়া, যেখানে তাঁর অফিসিয়াল পোর্ট্রেটের নীচে লেখা—‘ভেনেজুয়েলার অ্যাক্টিং প্রেসিডেন্ট’। যদিও কিছুক্ষণের মধ্যেই উইকিপিডিয়া থেকে তথ্যটি সরিয়ে নেওয়া হয়, তবে ততক্ষণে ছবিটি ভাইরাল (viral) হয়ে যায়।

বিশ্লেষকদের মতে, ডেলসি রডরিগেজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে বসালেও তেল বিক্রি (oil trade), বিদেশনীতি (foreign policy) এবং প্রশাসনিক সিদ্ধান্ত বকলমে নিয়ন্ত্রণ করছে ওয়াশিংটন। গত ৩ জানুয়ারি রাজধানী কারাকাসে (Caracas) মার্কিন সেনার অভিযানের পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়।

Advertisement
ads

এর আগেই ট্রাম্প দাবি করেছিলেন, “ভেনেজুয়েলাকে আমরাই চালাব।” কিউবা ও কলোম্বিয়ার মতো দেশ নিয়েও আগ্রাসী মন্তব্য করেছেন তিনি। এই পরিস্থিতিতে উইকিপিডিয়ায় ট্রাম্পের নাম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে উঠে আসা কি নিছক ব্যঙ্গ (satire), নাকি মার্কিন ‘দখলদারি’র প্রতীক—তা নিয়েই প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে।

Continue Reading
Advertisement