প্রাণনাশের আশঙ্কা, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হুমায়ুন কবীর
Connect with us

রাজনীতি

প্রাণনাশের আশঙ্কা, কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হুমায়ুন কবীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে থেকেই মুর্শিদাবাদের ভরতপুরে রাজনৈতিক উত্তাপ স্পষ্ট। এই আবহে নিজের নিরাপত্তা (Security) নিয়ে গুরুতর আশঙ্কার কথা জানিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)।

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে সাসপেন্ড হওয়ার পর নতুন রাজনৈতিক দল গঠন করেছেন হুমায়ুন। তাঁর দাবি, এই রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই তিনি লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন। বর্তমানে তাঁর সঙ্গে রাজ্য পুলিশের (State Police) তিন জন নিরাপত্তারক্ষী থাকলেও তা যথেষ্ট নয় বলে আদালতে জানান তিনি।

বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দায়ের হওয়া আবেদনে হুমায়ুনের আইনজীবী বলেন, বিধায়ককে কেন্দ্রীয় বাহিনী (Central Force / CAPF)-র সুরক্ষা দেওয়া প্রয়োজন। আবেদনে জেড (Z), জেড-প্লাস (Z+) অথবা ওয়াই (Y) ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার আর্জিও জানানো হয়েছে, যা সাধারণত মুখ্যমন্ত্রী, সাংসদ বা কেন্দ্রীয় মন্ত্রীরা পেয়ে থাকেন।

Advertisement
ads

হুমায়ুনের ঘনিষ্ঠ মহলের দাবি, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার পাশাপাশি মসজিদ নির্মাণ ঘিরে সাম্প্রতিক বিতর্ক তাঁর নিরাপত্তাহীনতা আরও বাড়িয়েছে। তিনি অভিযোগ করেন, বিভিন্ন মহল থেকে তাঁকে ধমক ও চাপ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকিও (Naushad Siddiqui) একই ভাবে কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন এবং আদালত সেই আর্জিতে সাড়া দিয়েছিল। হুমায়ুন কবীরও সেই আইনি পথেই হাঁটলেন। এখন নজর আদালতের পরবর্তী শুনানির দিকে।

Continue Reading
Advertisement