ভাইরাল খবর
ট্রেনে চাদর চুরি, শুভেন্দু ঘনিষ্ঠ হুগলি বিজেপি নেতার ভিডিও ভাইরাল
ডিজিটাল ডেস্কঃ ট্রেনের মধ্যে চাদর (bedsheet) চুরি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ হুগলি বিজেপি নেতার! সম্প্রতি সমাজমাধ্যমে (social media) ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে মৃন্ময় মজুমদার (Mrinmoy Majumder) এসি কোচের চাদর ব্যাগে ভরে নিচ্ছেন।
মৃন্ময় হুগলি জেলা বিজেপির (BJP Hugli) লিগ্যাল সেলের নেতা এবং পেশায় আইনজীবী (lawyer)। ভিডিওতে কোচের একজন অ্যাটেনডেন্ট তাঁকে বলছেন, “টিকিট কাটা থাকলেও চাদর ব্যাগে নেওয়া যাবে না।” এরপর মৃন্ময় ‘সরি সরি’ বলতে শোনা যায়।
Photo-ops with Modi and Suvendu on one hand, theft on the other. This is @BJP4India‘s politics.
The mask of the BJP’s so-called “sanskar” has fallen off inside a train coach. Instead of serving people, Hooghly BJP Legal Cell leader Mrinmoy Majumdar was allegedly caught stealing… pic.twitter.com/A4loz9TAKH
— All India Trinamool Congress (@AITCofficial) January 6, 2026
ভিডিও শেয়ার করে তৃণমূল কংগ্রেস (TMC) বিজেপিকে কটাক্ষ করেছেন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “বিজেপির সম্পদ, চুঁচুড়ার নেতা মৃন্ময় ট্রেনের চাদরও ঝাড়ছে।” তৃণমূলের দাবি, এটি বিজেপির আসল চরিত্র প্রকাশ করে।
ট্রেনে থাকা অন্যান্য যাত্রীরাও বিস্মিত হয়েছেন এবং কিছু প্রতিবাদও করেছেন। ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিজেপি নেতার কর্মকাণ্ডে দলীয় অস্বস্তি দেখা দিয়েছে। যদিও ভিডিওর সত্যতা সংবাদসংস্থার তরফ থেকে যাচাই করা হয়নি।
