মোদীর বায়োপিক ‘মা বন্দে’–র শুটিং শুরু! নরেন্দ্র মোদীর চরিত্রে কে জানেন?
Connect with us

বিনোদন

মোদীর বায়োপিক ‘মা বন্দে’–র শুটিং শুরু! নরেন্দ্র মোদীর চরিত্রে কে জানেন?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জীবনকথা এবার নতুন আঙ্গিকে ধরা পড়ছে বড় পর্দায়। আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল তাঁর বায়োপিক ‘মা বন্দে’ (Ma Bande)–র শুটিং (Shooting)। পরিচালনার দায়িত্বে রয়েছেন সিএইচ ক্রান্তি (CH Kranti)। আর দেশের বর্তমান প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মালয়লাম অভিনেতা উন্নি মুকুন্দন (Unni Mukundan)। পুজো পাঠের মাধ্যমে ছবির শুটিংয়ের সূচনা করেছে টিম, যার ভিডিও ইতিমধ্যেই চর্চায় সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

ছবির মূল কাহিনি শুধু রাজনীতি নয়, বরং মোদী ও তাঁর মা হীরাবেন মোদীর (Heeraben Modi) আবেগঘন সম্পর্কের পথচলা। শৈশব থেকে বেড়ে ওঠা, চায়ের দোকানে কাজ করা, কঠোর জীবনসংগ্রাম—সবটাই উঠে আসবে বাস্তব ঘটনা অবলম্বনে। নির্মাতাদের দাবি, এখানে কল্পনার বাড়াবাড়ি বা নাটকীয়তা নেই, বরং লক্ষ্য মা–ছেলের সম্পর্ককে বাস্তবিক আবেগে উপস্থাপন করা।

২০২২ সালে মা হীরাবেনের প্রয়াণের পরও দেশের দায়িত্ব থেকে এক মুহূর্ত সরে যাননি তিনি—সেই জীবনের নির্ভরশীলতাই পর্দায় ফুটে উঠবে। পরিচালক জানিয়েছেন, মোদীকে রাজনৈতিক আইকন নয়, মানুষ হিসেবে দেখানোই এই ছবির উদ্দেশ্য। উন্নির নতুন লুক ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়াচ্ছে।

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads