ব্লু লাইনে ফের যান্ত্রিক ত্রুটি! বিকল মেট্রো রেক,লাইন ধরে হাঁটলেন যাত্রীরা
Connect with us

ভাইরাল খবর

ব্লু লাইনে ফের যান্ত্রিক ত্রুটি! বিকল মেট্রো রেক,লাইন ধরে হাঁটলেন যাত্রীরা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বছরের শেষ রবিবারে ফের চরম ভোগান্তির সাক্ষী হলেন কলকাতার মেট্রোযাত্রীরা। ব্লু লাইনে (Blue Line) ফের যান্ত্রিক ত্রুটির (Mechanical Failure) জেরে বিপর্যস্ত হল পরিষেবা। রবিবার সকালে মহানায়ক উত্তমকুমার স্টেশন (টালিগঞ্জ) পেরোনোর পরই আচমকা থমকে যায় একটি আপ লাইনের (Up Line) মেট্রো রেক।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, রেকটিতে হঠাৎ ইমারজেন্সি ব্রেক (Emergency Brake) সক্রিয় হয়ে যায়। এর ফলে ট্রেনটি আর এগোনো সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ইঞ্জিনিয়াররা (Engineers) ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু রেকটি সারাই করে চালানো সম্ভব না হওয়ায় নতুন রেক আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই ঘটনার জেরে নেতাজি (কুঁদঘাট) ও টালিগঞ্জ স্টেশনের মাঝে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মেট্রো। প্রায় এক ঘণ্টা ট্রেনের ভিতর আটকে থাকেন যাত্রীরা। অভিযোগ, এই সময় বন্ধ হয়ে যায় এসি (AC) ও বিদ্যুৎ (Power Supply)। পর্যাপ্ত অ্যানাউন্সমেন্ট (Announcement) না হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমবন্ধ পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েন অনেক যাত্রী।

শেষ পর্যন্ত টালিগঞ্জ স্টেশনের কাছে ট্রেনের সামনের দরজা খুলে যাত্রীদের নামানো হয়। এরপর মেট্রোর লাইন ধরে (Metro Track) পায়ে হেঁটে তাঁদের স্টেশনে ফিরিয়ে আনা হয়। শিশু কোলে মহিলা থেকে শুরু করে বয়স্ক যাত্রীদের লাইন দিয়ে হাঁটতে দেখা যায়—যা সচরাচর মেট্রোয় বিরল ছবি।

Advertisement
ads

এই ঘটনার প্রভাবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম অংশে পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকে। পরে জানানো হয়, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ডাউন লাইনে (Down Line) পরিষেবা চালু থাকলেও একাধিক স্টেশনে ধীরগতির অভিযোগ ওঠে।

উৎসবের মরশুমে (Festive Season) বারবার এমন বিভ্রাটে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁদের প্রশ্ন—আধুনিক পরিবহণ ব্যবস্থায় কেন বারবার এমন বিপর্যয়? বছর শেষেও কি মেট্রোর এই ‘পুরোনো রোগ’ কাটবে না?

Advertisement
ads
Continue Reading
Advertisement